1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

‘শাহনামা’র বীরত্ব আজও জীবন্ত, দাবি ইরানের সর্বোচ্চ নেতার

  • প্রকাশিত: শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতাবা খামেনি দেশটির সাহিত্যিক, শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের প্রতি জাতীয় ইতিহাস ও প্রতিরোধের চেতনাকে শিল্প-সাহিত্যে তুলে ধরার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ইরানের সাম্প্রতিক প্রতিরোধ সংগ্রামকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে স্মরণীয় করে রাখতে সংস্কৃতিকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

শুক্রবার ‘হাকিম আবুল কাসেম ফেরদৌসী স্মরণ দিবস’ ও ‘ফার্সি ভাষা সংরক্ষণ দিবস’ উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি এসব কথা বলেন। বার্তায় ফার্সি ভাষাকে ইরানের সভ্যতা, সংস্কৃতি ও ঐতিহ্য বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার অন্যতম শক্তিশালী মাধ্যম হিসেবে উল্লেখ করা হয়।

খামেনি বলেন, ফার্সি ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়, এটি ইরানি জাতির আত্মপরিচয়, ঐতিহ্য ও চিন্তার ধারক। এই ভাষা ও সাহিত্য ইরানি-ইসলামি সভ্যতার শক্তিকে বিশ্বের সামনে তুলে ধরে।

তিনি ইরানের সাম্প্রতিক যুদ্ধ ও প্রতিরোধের অভিজ্ঞতাকে মহাকবি ফেরদৌসীর ‘শাহনামা’র বীরত্বগাথার সঙ্গে তুলনা করেন। তার মতে, জাতির ঐক্য, স্বাধীনতা রক্ষা এবং আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধের মনোভাবই ইরানের মানুষের আসল শক্তি।

বাণীতে তিনি আরও বলেন, দেশের সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের দায়িত্ব এখন আরও বেড়েছে। শিল্পী ও লেখকদের উচিত জাতির আত্মত্যাগ, সংগ্রাম ও বিজয়ের ইতিহাসকে সৃজনশীলভাবে তুলে ধরা, যাতে তা ভবিষ্যৎ প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকে।

খামেনি দাবি করেন, বহির্বিশ্বের সাংস্কৃতিক প্রভাব ও আগ্রাসনের বিরুদ্ধে নিজেদের ভাষা, সংস্কৃতি ও মূল্যবোধ রক্ষায় ইরানকে আরও সচেতন হতে হবে। তিনি আশা প্রকাশ করেন, সাংস্কৃতিক অঙ্গনের সক্রিয় ভূমিকার মাধ্যমে তরুণ প্রজন্ম জাতীয় চেতনায় আরও দৃঢ় হবে।

উল্লেখ্য, ইরানে ফেরদৌসীকে ফার্সি ভাষা ও সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি হিসেবে বিবেচনা করা হয়। তার রচিত ‘শাহনামা’ বিশ্বসাহিত্যের অন্যতম বিখ্যাত মহাকাব্য।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট