বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাতিল হতে পারে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচ! কাজাখ প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক, স্থায়ী দূতাবাস চালুর সিদ্ধান্ত বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা বটিয়াঘাটায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে অবহিতকরণ সভা দাকোপে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ মাদককারবারি আটক মোংলায় ২২১ গরীব রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিলো কোস্টগার্ড পাইকগাছায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা বাগেরহাটে ২ কেজি গাঁজা ও ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পাইকগাছায় জেলা পরিষদ প্রশাসক বাপ্পীকে সংবর্ধনা; কলেজ উন্নয়নে নানা আশ্বাস

  • প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী-কে সংবর্ধনা দিয়েছে পাইকগাছার ফসিয়ার রহমান মহিলা কলেজ।

রবিবার (১৮ মে) সকালে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত কলেজ চত্বরে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে কলেজ পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব ফাতেমা রহমান সভাপতিত্ব করেন।

সংবর্ধিত প্রধান অতিথির বক্তব্যে মনিরুল হাসান বাপ্পী বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে এগিয়ে আসতে হবে। তিনি কলেজের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ উৎপল কুমার বাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মমিনুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট জি এম সবুর এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কে এম আশরাফুল আলম নান্নু।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস.এম. এনামুল হক, যুগ্ম আহ্বায়ক মোড়ল শাহাদাত হোসেন ডাব্লু, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব অ্যাডভোকেট আবু সাঈদসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।

অনুষ্ঠানে কলেজের উন্নয়নে একটি ৪ তলা ভবন নির্মাণ, ছাত্রীদের নামাজের স্থান সংস্কারের জন্য ৩ লাখ টাকা অনুদান এবং স্মার্ট ক্লাসরুম পরিচালনার জন্য ল্যাপটপ ও প্রয়োজনীয় সরঞ্জাম প্রদান সহ কলেজ জাতীয়করণের বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাসও দেন বাপ্পি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews