বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
বাতিল হতে পারে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচ! কাজাখ প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক, স্থায়ী দূতাবাস চালুর সিদ্ধান্ত বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা বটিয়াঘাটায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে অবহিতকরণ সভা দাকোপে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ মাদককারবারি আটক মোংলায় ২২১ গরীব রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিলো কোস্টগার্ড পাইকগাছায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা বাগেরহাটে ২ কেজি গাঁজা ও ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বাগেরহাটে গ্রাম আদালতের ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

​বাগেরহাট প্রতিনিধি:: বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় গ্রাম আদালত কার্যক্রমের গতিশীলতা ও কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রশাসনিক কর্মকর্তাদের সাথে এক ত্রৈমাসিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

​গত ১৩ মে ২০২৬ তারিখে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  সুমন আইরিন।

​সভায় মোল্লাহাট উপজেলার আওতাধীন সকল ইউনিয়ন পরিষদের ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তাগণ অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মিতা দে।

​সভায় গ্রাম আদালতের সার্বিক কার্যক্রমের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে গ্রামীণ জনপদে দ্রুত ও সহজে বিচার নিশ্চিত করতে গ্রাম আদালতে মামলার সংখ্যা বৃদ্ধি এবং নিয়মিত শুনানির মাধ্যমে সুচারুভাবে মামলা নিষ্পত্তির ওপর জোর দেওয়া হয়। এছাড়া, আগামী ২০২৬-২০২৭ অর্থবছরের স্থানীয় ইউনিয়ন পরিষদের বাজেট বরাদ্দে গ্রাম আদালত কার্যক্রমের জন্য সুনির্দিষ্ট খাত অন্তর্ভুক্তকরণের বিষয়টি সভায় গুরুত্বের সাথে আলোচিত হয়।

​সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা  সুমন আইরিন বলেন, “তৃণমূল পর্যায়ের মানুষের দোরগোড়ায় অল্প খরচে এবং দ্রুত বিচার সেবা পৌঁছে দিতে গ্রাম আদালত অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করছে। ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের এ বিষয়ে আরও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে, যেন সাধারণ মানুষ সহজে তাদের আইনি অধিকার ফিরে পায়।”

​সভায় উপস্থিত ইউপি প্রশাসনিক কর্মকর্তাগণ গ্রাম আদালতের কার্যক্রমকে আরও বেগবান করতে এবং লক্ষ্যমাত্রা অর্জনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews