শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিশ্বকাপের শেষ বত্রিশে যেসব দলের লাইন-আপ চূড়ান্ত জার্মানিকে হারিয়ে বিশ্বকাপে ইতিহাস গড়ল ইকুয়েডর ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় নিহত বেড়ে ৫৮৯, নিখোঁজ বহু মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক শুরু চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত মানবতার সেবায় আত্মনিয়োগে প্রয়োজন ত্যাগের মানসিকতা -পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড তারাকান্দায় ক্ষুব্ধ হয়ে হত্যা! আদালতে যুবকের স্বীকারোক্তিমূলক জবানবন্দি বেনাপোল-যশোর মহাসড়কের গদখালীতে দুই কোটি টাকার স্বর্নের বারসহ পাচারকারী আটক

ভূমি মেলা উপলক্ষে দাকোপে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

দাকোপ (খুলনা) প্রতিনিধি :: খুলনার দাকোপে ভূমিসেবা মেলা ২০২৬ উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ভূমি অফিস এ প্রেস কনফারেন্সের আয়োজন করে। গতকাল সোমবার বেলা ১১টায় উপজেলা ভূমি অফিসে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভারপ্রাপ্ত উপজেলা সহকারী কমিশনার ভূমি বোরহান উদ্দিন মিঠু মেলার সার্বিক বিষয়ে তুলে ধরে বক্তব্য দেন। তিনি বলেন, আগামী ১৯ থেকে ২১ মে তিন দিনব্যাপী ভূমি মেলা অনুষ্ঠিত হবে। মেলার মাধ্যমে সর্বসাধারণকে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, রেজিস্ট্রেশন সংক্রান্ত কার্যক্রম, ই-নামজারির আবেদন গ্রহণ, ভূমিসেবা স্টলে অনলাইন রেজিস্ট্রেশন, বিভিন্ন আবেদন আপলোড ও কর তাৎক্ষণিক প্রদানসহ দাখিলা প্রিন্ট করে ভূমি মালিকদের সরবরাহ করা হবে। এছাড়াও মেলায় স্কুল ও কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সেবাপ্রার্থীদের ভূমি সংক্রান্ত অভিযোগ শুনানি, রেকর্ডের সমস্যা সমাধান এবং জনসচেতনার জন্য লিফলেট ও বুকলেট বিতরণসহ ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান করা হবে। প্রেস কনফারেন্সে দাকোপ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews