বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
বাতিল হতে পারে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচ! কাজাখ প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক, স্থায়ী দূতাবাস চালুর সিদ্ধান্ত বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা বটিয়াঘাটায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে অবহিতকরণ সভা দাকোপে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ মাদককারবারি আটক মোংলায় ২২১ গরীব রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিলো কোস্টগার্ড পাইকগাছায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা বাগেরহাটে ২ কেজি গাঁজা ও ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

খুলনায় বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষ্যে সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা বুধবার খুলনা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো: আবদুল্লাহ হারুন। দিবসটি এবারের প্রতিপাদ্য ‘নীতি নির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি’।
প্রধান অতিথি বলেন, সকল পণ্যের গুণগত মান নিশ্চিত করতে হবে। এবারের বিশ^ মেট্রোলজি দিবসের প্রতিপাদ্য অত্যন্ত যুগোপযোগী ও তাৎপর্যপূর্ণ। তিনি সমাজের বিভিন্ন স্তরে পরিমাপ বিজ্ঞান তথা মেট্রোলজির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, প্রতিটি ক্ষেত্রে সঠিক পরিমাপ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। উৎপাদন থেকে শুরু করে ভোক্তা পর্যায়ে বিপণনের প্রতিটি ধাপে পণ্যের মান ও পরিমান সঠিক রাখা প্রয়োজন। তিনি আরও বলেন, মানসম্মত পণ্য পেতে ভোক্তাদেরও সচেতন হতে হবে। সঠিক ওজন ও পরিমাপে পণ্য বিক্রির মাধ্যমে ভোক্তাদের আস্থা অর্জন করা সম্ভব। ভোক্তাদের অধিকার সংরক্ষণে তিনি সকল ব্যবসায়ীর প্রতি সততা ও দায়িত্বশীলতার সাথে ব্যবসা পরিচালনার জন্য আহবান জানান।
খুলনা বিএসটিআই এর উপপরিচালক মোঃ লুৎফর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ কমিশনার মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, অতিরিক্ত জেলা প্রশাসক ইরুফা সুলতানা ও খুলনা ক্যাবের সাধারণ সম্পাদক এম নাজমুল আজম ডেভিড। ধন্যবাদ জানান বিএসটিআই’র উপপরিচালক (রসায়ন) এবিএম রইসুল আলম। অনুষ্ঠানে ব্যবসায়ী, ভোক্তা ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews