শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
সর্বশেষ :
বিশ্বকাপের শেষ বত্রিশে যেসব দলের লাইন-আপ চূড়ান্ত জার্মানিকে হারিয়ে বিশ্বকাপে ইতিহাস গড়ল ইকুয়েডর ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় নিহত বেড়ে ৫৮৯, নিখোঁজ বহু মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক শুরু চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত মানবতার সেবায় আত্মনিয়োগে প্রয়োজন ত্যাগের মানসিকতা -পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড তারাকান্দায় ক্ষুব্ধ হয়ে হত্যা! আদালতে যুবকের স্বীকারোক্তিমূলক জবানবন্দি বেনাপোল-যশোর মহাসড়কের গদখালীতে দুই কোটি টাকার স্বর্নের বারসহ পাচারকারী আটক

পাইকগাছায় আন্তর্জাতিক মৌমাছি দিবস পালিত

  • প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনার পাইকগাছা উপজেলায় আন্তর্জাতিক মৌমাছি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (২০ মে) সকাল ১১টায় নতুন বাজারস্থ কার্যালয়ে পরিবেশবাদী সংগঠন বনবিবির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি, সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান। অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সম্পাদক মাধুরী রানি সাধু, সাংবাদিক আহম্মেদ আলী বাঁচা, নুরজাহান আক্তার উর্মি, অনিকা আক্তার ইতি, ফারজানা উদ্দীন জিম, ফেরদৌস উদ্দীন মিম, তূর্য সাধু, পরিবেশকর্মী গনেশ দাশ, শাহিনুর রহমান ও আলম গাজীসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, মৌমাছি বাস্তুতন্ত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পরিশ্রমী প্রাণী। খাদ্যশস্যসহ বিভিন্ন উদ্ভিদের পরাগায়নে মৌমাছির ভূমিকা অপরিসীম। পরিবেশকে বাসযোগ্য ও জীববৈচিত্র্যকে টিকিয়ে রাখতে মৌমাছির অবদান অনস্বীকার্য।

তারা আরও বলেন, পরিবেশ দূষণ, বন উজাড় ও জলবায়ু পরিবর্তনের কারণে উপকারী এ পতঙ্গের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। মৌমাছি বিলুপ্ত হলে মানবসভ্যতিও হুমকির মুখে পড়বে। তাই পরিবেশ রক্ষায় এবং মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে মৌমাছির গুরুত্ব সম্পর্কে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews