শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
সুন্দরবনে বন্দুকযুদ্ধে দুলাভাই বাহিনীর প্রধানসহ আটক ২ নিহত ১ জনগণের ভোগান্তি কমাতে মোংলা নদীতে ২৪ ঘন্টা ফেরি চলাচল শুরু বিশ্বকাপের শেষ বত্রিশে যেসব দলের লাইন-আপ চূড়ান্ত জার্মানিকে হারিয়ে বিশ্বকাপে ইতিহাস গড়ল ইকুয়েডর ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় নিহত বেড়ে ৫৮৯, নিখোঁজ বহু মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক শুরু চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত মানবতার সেবায় আত্মনিয়োগে প্রয়োজন ত্যাগের মানসিকতা -পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড

পাইকগাছায় পুশ বিরোধী অভিযানে ৪ ব্যবসায়ীর জরিমানা

  • প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: পাইকগাছায় পুশ বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। এসময়ে অস্বাস্থ্যকর পরিবেশে চিংড়ি বিক্রির দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৪ ব্যবসায়ীকে মোট ১০ হাজার টাকা প্রশাসনিক জরিমানা করা হয়। একই সঙ্গে নিম্নমানের ও অস্বাস্থ্যকর প্রায় ২০ কেজি চিংড়ি জব্দ করে তাৎক্ষণিকভাবে বিনষ্ট করা হয়েছে।

বুধবার (২০ মে) দুপুরে উপজেলার কপিলমুনির ইউনিয়নের কাছিঘাটা এলাকায় মৎস্য ও মৎস্যপণ্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ আইনের আওতায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন পাইকগাছা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক। এ সময় কপিলমুনি পুলিশ ক্যাম্পের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

অভিযান চলাকালে বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণ ও বিক্রির অভিযোগে কয়েকজন ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। পরে জব্দ করা নিম্নমানের চিংড়ি জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় বিনষ্ট করা হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক জানান, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত মৎস্যপণ্য নিশ্চিত করতে পুশ বিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews