1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
নতুন বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ নেই-এনবিআর চেয়ারম্যান তারাকান্দায় দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি এবং মেধা উদ্ভাবনী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত দাকোপে উপজেলা পর্যায়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে খুলনা সিটি মেডিকেল হাসপাতালে আগুনের সূত্রপাত তথ্যপ্রযুক্তির উৎকর্ষ সাধনে প্রধানমন্ত্রী নতুন ভাবনা শুরু করেছেন-কেসিসি প্রশাসক সুন্দরবন থেকে চার মাসে ৪২ অস্ত্রসহ ৩৯ দস্যুকে আটক করেছে কোস্টগার্ড বাগেরহাটে গ্রাম আদালতের সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন মোংলা বন্দরের নিরাপত্তায় কঠোর অবস্থানে থাকবে কোস্টগার্ড ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার পাইকগাছায় স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী প্রতিযোগিতা অনুষ্ঠিত

বেনাপোলে অভিযান চালিয়ে ১২ লাখ টাকার চোরাচালানী পণ্য আটক

  • প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১২ লাখ ১ হাজার ৭৭০ টাকার অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি।

বুধবার (২০ মে) বিকালে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ৭৯টি শাড়ী, ৯ কেজি জিরা, ১১১ কেজি ফুসকা, ১০ কেজি কিসমিস, ১৯ প্যাকেট সন পাপড়ী, ১৪৪টি খাদ্য সামগ্রী, ৪৯৬৮টি চকলেট এবং ৯৭৯টি কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মালামালের সিজার মূল্য ১২ লাখ ১ হাজার ৭৭০ টাকা।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট