রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
এমবাপ্পের সামনে এখন শুধুই মেসি বাংলাদেশ ও চীন অর্থনৈতিক করিডোর বিবেচনায় রয়েছে-পররাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়া-চীন সফরের সাফল্য দেশের মানুষের অর্জন-সংসদে প্রধানমন্ত্রী মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী পাইকগাছায় মৎস্যচাষিদের মাঝে মাছ চাষের উপকরণ ও ফলজ গাছের চারা বিতরণ শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি প্রজ্ঞা অর্জন করতে হবে -পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী পরিবেশ সুরক্ষায় পাইকগাছায় চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি সুন্দরবনে বন্দুকযুদ্ধে দুলাভাই বাহিনীর প্রধানসহ আটক ২ নিহত ১ জনগণের ভোগান্তি কমাতে মোংলা নদীতে ২৪ ঘন্টা ফেরি চলাচল শুরু বিশ্বকাপের শেষ বত্রিশে যেসব দলের লাইন-আপ চূড়ান্ত

মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা আঘাত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: মার্কিন হামলার পর কঠোর প্রতিক্রিয়ার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। বৃহস্পতিবার ভোরে দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী বন্দর আব্বাসে হামলার ঘটনার পর আইআরজিসি জানায়, ইরানের বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের উপযুক্ত জবাব দেওয়া হবে।

আইআরজিসির দাবি, মার্কিন বাহিনী বিমান থেকে বন্দর আব্বাস বিমানবন্দরের পাশের একটি স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর পরপরই ইরান পাল্টা ব্যবস্থা নেয় এবং যেখান থেকে হামলা চালানো হয়েছিল বলে দাবি করা হচ্ছে, সেই মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে আঘাত হানে।

বিবৃতিতে আইআরজিসি আরও জানায়, এই পাল্টা হামলা শত্রুদের জন্য স্পষ্ট সতর্কবার্তা। ভবিষ্যতে আবারও হামলার চেষ্টা হলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

এদিকে মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে কুয়েত তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে। সম্ভাব্য ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবেলায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দেশটির সামরিক বাহিনী জানিয়েছে। তবে হামলার উৎস সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

সূত্র: প্রেস টিভি

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews