বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সর্বশেষ :
বাতিল হতে পারে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচ! কাজাখ প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক, স্থায়ী দূতাবাস চালুর সিদ্ধান্ত বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা বটিয়াঘাটায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে অবহিতকরণ সভা দাকোপে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ মাদককারবারি আটক মোংলায় ২২১ গরীব রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিলো কোস্টগার্ড পাইকগাছায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা বাগেরহাটে ২ কেজি গাঁজা ও ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চিতলমারীতে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

  • প্রকাশিত: সোমবার, ১ জুন, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

চিতলমারী প্রতিনিধি:: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাগেরহাটের চিতলমারী উপজেলা সেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল ও ছাত্রদল দোয়া এবং আলোচনা সভা করেছে। সোমবার (১ জুন) বিকেল সাড়ে ৫টায় উপজেলা পরিষদ মিলনাতয়নে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল শুরু হয়।
উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ নিয়ামত আলী খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ ডালিম ফকির। প্রধান বক্তা ছিলেন জেলা কৃষক দলেরে যুগ্ম-আহবায়ক গোলাম রসুল তরফদার নিয়াজ।
চিতলমারী উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব এলাহি মোল্লার সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষক দলের সাধারন সম্পাদক মোঃ জবরুল শেখ, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ ইউসুফ শেখ, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়াক আজমল হোসেন আজিম, কলাতলা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক মোজাহিদ শেখ, শিবপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুষার, বড়বাড়িয়া ইউনিয়ন সেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক রনি শেখ ও চিতলমারী উপজেলা ওলামা দলের মাওলানা ইয়াসিন ফকির।
এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সভাপতি শহীদ শেখ, সাইবার দলের সভাপতি শহীদুল ইসলাম টিপু, উপজেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক মোঃ রাজু খাঁন, উপজেলা কৃষক দলের যুগ্ম-আহবায়ক মোঃ সামিম শেখ ও চিতলমারী সদর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ ফায়জুল শেখ প্রমূখ।
সভায় বক্তারা বলেন, ‘দলের দুর্দিনে যারা নির্যাতিত হয়েছে তাঁদেকে সঠিক মুল্যায়ন করতে হবে। আজ যারা দলের সুদিনে এসেছে তাঁরা দুর্দিনে থাকবে না। এই অঙ্গ সংগঠন গুলোর নেতাকর্মিরাই বিপদে আপনাদের ঢাল হয়ে দাঁড়াবে।’
দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন জেলা কৃষক দলেরে যুগ্ম-আহবায়ক গোলাম রসুল তরফদার নিয়াজ।
শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপজেলার ৭ টি ইউনিয়ন সেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল ও ছাত্রদলের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews