শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিশ্বকাপের শেষ বত্রিশে যেসব দলের লাইন-আপ চূড়ান্ত জার্মানিকে হারিয়ে বিশ্বকাপে ইতিহাস গড়ল ইকুয়েডর ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় নিহত বেড়ে ৫৮৯, নিখোঁজ বহু মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক শুরু চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত মানবতার সেবায় আত্মনিয়োগে প্রয়োজন ত্যাগের মানসিকতা -পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড তারাকান্দায় ক্ষুব্ধ হয়ে হত্যা! আদালতে যুবকের স্বীকারোক্তিমূলক জবানবন্দি বেনাপোল-যশোর মহাসড়কের গদখালীতে দুই কোটি টাকার স্বর্নের বারসহ পাচারকারী আটক

তারাকান্দায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার

  • প্রকাশিত: সোমবার, ১ জুন, ২০২৬
  • ১৫৫ বার পড়া হয়েছে

হুমায়ুন কবির, ময়মনসিংহ:: ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ১০ বছর বয়সী এক মাদরাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে আবু রাহাত (২২) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৩১ মে) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আবু রাহাত ফুলপুর উপজেলার অর্জুনখিলা গ্রামের মো. আবুল হাশিমের ছেলে। তিনি তারাকান্দা ইউনিয়নের ধলীরকান্দা মাঠখলা এলাকায় অবস্থিত রওজাতুল আতফাল নূরানীয়া হাফেজিয়া মাদরাসা ও জান্নাতুল মোবাশ্বিরা মহিলা মাদরাসায় শিক্ষকতা করতেন।
তারাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা সজীব কুমার দাস জানান, ঈদুল আজহার ছুটির আগে মাদরাসা বন্ধ হওয়ার সময় অন্যান্য শিক্ষার্থীদের ছুটি দিলেও ওই শিশুকে মাদরাসায় রেখে জোরপূর্বক বলাৎকার করেন অভিযুক্ত শিক্ষক। পরে ঘটনাটি গোপন রাখতে শিশুটিকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখানো হয়।
ছুটি শেষে বাড়ি ফেরার পর শিশুটি অসুস্থ হয়ে পড়ে। রোববার সকালে তার পায়ুপথে অস্বাভাবিক রক্তক্ষরণ দেখা দিলে সে পরিবারের সদস্যদের কাছে পুরো ঘটনা জানায়। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে তারাকান্দা থানায় মামলা দায়ের করেন।
মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে আবু রাহাতকে গ্রেফতার করে। সোমবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ গ্রামবাসী সংশ্লিষ্ট মাদরাসার পরিচালক মাওলানা আব্দুল গফুরকে আটক করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews