শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
পরিবেশ সুরক্ষায় পাইকগাছায় চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি সুন্দরবনে বন্দুকযুদ্ধে দুলাভাই বাহিনীর প্রধানসহ আটক ২ নিহত ১ জনগণের ভোগান্তি কমাতে মোংলা নদীতে ২৪ ঘন্টা ফেরি চলাচল শুরু বিশ্বকাপের শেষ বত্রিশে যেসব দলের লাইন-আপ চূড়ান্ত জার্মানিকে হারিয়ে বিশ্বকাপে ইতিহাস গড়ল ইকুয়েডর ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় নিহত বেড়ে ৫৮৯, নিখোঁজ বহু মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক শুরু চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত মানবতার সেবায় আত্মনিয়োগে প্রয়োজন ত্যাগের মানসিকতা -পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী

পাইকগাছায় বিদ্যুৎ উপকেন্দ্র পরিদর্শনে এমপি মাওঃ আবুল কালাম আজাদ

  • প্রকাশিত: সোমবার, ১ জুন, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ পাইকগাছার পল্লী বিদ্যুৎ উপকেন্দ্র-২ পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার বর্তমান অবস্থা, গ্রাহকসেবার মান এবং ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণ ও প্রতিকারমূলক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন।

সোমবার (১ জুন) সকাল ১১টায় পাইকগাছা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত পল্লী বিদ্যুৎ উপকেন্দ্র-২ পরিদর্শনে গিয়ে সংসদ সদস্য বলেন, জনগণের নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। এরই অংশ হিসেবে পাইকগাছায় নতুন গ্রিড নির্মাণ এবং কয়রায় সাব-স্টেশন স্থাপনের প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

তিনি আরও বলেন, বিদ্যুৎ খাতে চলমান এসব উন্নয়নমূলক কাজ বাস্তবায়িত হলে পাইকগাছা ও কয়রাসহ পুরো অঞ্চলের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় ব্যাপক ইতিবাচক পরিবর্তন আসবে। বিশেষ করে ভোল্টেজজনিত সমস্যা ও বিদ্যুৎ বিভ্রাট উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন। আগামী ২০২৭ সালের মধ্যে এ অঞ্চলের বিদ্যুৎ ব্যবস্থাপনায় দৃশ্যমান উন্নয়ন হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পরিদর্শনকালে সংসদ সদস্য উপকেন্দ্রের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার কারিগরি সক্ষমতা বৃদ্ধি, গ্রাহকসেবার মানোন্নয়ন ও অভিযোগ দ্রুত নিষ্পত্তির ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি গ্রাহকভোগান্তি কমাতে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।

এ সময় উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুতের ডিজিএম অঞ্জন কুমার সরকার, ওসি (অপারেশন) জুলফিকার আলী, সেকেন্ড অফিসার আতিকুর রহমান, এজিএম ইলিয়াস পাটোয়ারী, প্রকৌশলী আমিনুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা রুহুল আমিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এছাড়া উপস্থিত ছিলেন জামায়াত নেতা মোর্তজা জামান আলমগীর রুলু, ডা. আসাদুল ইসলাম, মো. ফিরোজ আহমেদ, মো. সফিয়ার রহমান, তামিম রায়হান, মুজাহিদুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সুধীজন।

পরিদর্শন শেষে এমপি মাওলানা আবুল কালাম আজাদ বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের প্রতি গ্রাহকদের ভোগান্তি কমাতে দ্রুত, কার্যকর ও জনবান্ধব পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, বিদ্যুৎ সেবা জনগণের মৌলিক প্রয়োজনীয়তার অন্যতম অংশ। তাই সেবার মান উন্নয়নে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews