1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
তারাকান্দায় দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি এবং মেধা উদ্ভাবনী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত দাকোপে উপজেলা পর্যায়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে খুলনা সিটি মেডিকেল হাসপাতালে আগুনের সূত্রপাত তথ্যপ্রযুক্তির উৎকর্ষ সাধনে প্রধানমন্ত্রী নতুন ভাবনা শুরু করেছেন-কেসিসি প্রশাসক সুন্দরবন থেকে চার মাসে ৪২ অস্ত্রসহ ৩৯ দস্যুকে আটক করেছে কোস্টগার্ড বাগেরহাটে গ্রাম আদালতের সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন মোংলা বন্দরের নিরাপত্তায় কঠোর অবস্থানে থাকবে কোস্টগার্ড ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার পাইকগাছায় স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী প্রতিযোগিতা অনুষ্ঠিত বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার সড়কপথে ঢাকা যাচ্ছেন

বাগেরহাটে যৌথ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ একজন গ্রেফতার, ১৫ দিনের কারাদণ্ড

  • প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬
  • ১৩০ বার পড়া হয়েছে

​বাগেরহাট প্রতিনিধি:: বাগেরহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ মাদক বিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবাসহ জিয়া খান (৩৯) নামের এক মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে। অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। বুধবার (০৩ জুন, ২০২৬) সকাল ০৯:০০ ঘটিকায় বাগেরহাট সদর উপজেলার রহিমাবাদ পূর্বপাড়া এলাকায় এই অভিযান চালানো হয়।অভিযান পরিচালনাকালে আসামীর কাছ থেকে গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে মাদক সেবন এবং জননিরাপত্তা বিঘ্নিত করার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক বিজয় কুমার মজুমদার মোবাইল কোর্টে মামলার প্রসিকিউশন দাখিল করেন।প্রসিকিউশন ও অপরাধের সপক্ষে প্রমাণ বিবেচনা করে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও বাগেরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসামী জিয়া খানকে ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩০০ (তিনশত) টাকা অর্থদণ্ড প্রদান করেন।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলায় মাদকের বিস্তার রোধে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের মাদক বিরোধী চিরুনি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।##

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট