সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারী’ ১০ জনের তালিকা প্রকাশ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে আইসিটিতে অভিযোগ জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা সেনা সদস্যদের পদোন্নতিতে রাজনৈতিক পছন্দের ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মুখস্তনির্ভর শিক্ষা ব্যবস্থার পরিবর্তে দক্ষতানির্ভর শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার- এমপি আমীর এজাজ খান শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণও নিশ্চিত করতে হবে-পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি বাণিজ্য বন্ধ বাগেরহাটে আইনজীবী নিজাম শান্ত হত্যার প্রতিবাদে মানববন্ধন নতুন রাষ্ট্রপতি নির্বাচন কবে, জানালেন আইনমন্ত্রী

তারাকান্দায় গাঁজা গাছসহ ১ জন গ্রেফতার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

হুমায়ুন কবির, ময়মনসিংহঃ ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় মাদক নির্মূলে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশিদ। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার নির্দেশনা দিয়েছেন।দায়িত্ব গ্রহণের পর তারাকান্দা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় ওসি রাশিদ মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এরই ধারাবাহিকতায় গত বুধবার রাতে তারাকান্দা থানা পুলিশের একটি দল উপজেলার সদর ইউনিয়নের গোপীনাথপুর মধ্যপাড়া এলাকায় অভিযান চালায়।অভিযানে মৃত তমির খার ছেলে আবদুর রাজ্জাক খা (৪০)-কে তার বাড়ি থেকে প্রায় তিন ফুট উচ্চতার একটি গাঁজা গাছসহ গ্রেফতার করা হয়।এর আগে মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার উলামাকান্দি এলাকা থেকে মোহাম্মদ দুলাল মিয়া (৩৮) নামের এক ব্যক্তিকে ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।তারাকান্দা থানা পুলিশ জানিয়েছে, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজিসহ সব ধরনের অপরাধ দমনে চলমান অভিযান অব্যাহত থাকবে। কোনো ব্যক্তি অপরাধীদের দ্বারা হয়রানির শিকার হলে আইনি সহায়তার জন্য থানায় যোগাযোগ করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।ওসি রাশিদ বলেন, “থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষকে কোনো ধরনের টাকা-পয়সা দিতে হবে না। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা আন্তরিকভাবে কাজ করবে।তারাকান্দা থানার সেকেন্ড অফিসার লিটন চন্দ্র দাসের তৎপরতাও অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পুলিশের ধারাবাহিক অভিযানে মাদক ব্যবসায়ী ও অপরাধীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।পুলিশের দাবি, মাদকমুক্ত ও শান্তিপূর্ণ তারাকান্দা গড়তে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews