সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিশ্বকাপে অপ্টার পূর্বাভাস বাস্তবে কতটা মিলল? মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা আঘাত, কাঁপছে পুরো মধ্যপ্রাচ্য ব্যাংক হিসাবে হঠাৎ ৭৫৯ কোটি, চোখ কপালে দরিদ্র গৃহবধূর প্রধানমন্ত্রীর সঙ্গে স্বর্ণপদকজয়ী অলিম্পিয়াড শিক্ষার্থীদের সাক্ষাৎ শেখ হাসিনার এক বছরের খাবার খরচই ছিল ৩৫ কোটি টাকা-সংসদে অর্থমন্ত্রী সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারকে প্রধানমন্ত্রীর শেষ শ্রদ্ধা দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর মাথাভাঙ্গায় আলুতলা স্লুইচ গেটের সংস্কার কাজের অগ্রগতি পরিদর্শন করেন কেসিসি প্রশাসক দাকোপে গ্রামীন সড়কে চলছে গ্যাসের সিলিন্ডারবাহী ভারী ট্রাক: ঝুঁকিপূর্ন চলাচল বিশ্ব জনসংখ্যা দিবসে পাইকগাছায় ৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানের শ্রেষ্ঠত্ব পুরস্কার

সাংবাদিক-পুলিশের সমন্বয়ে অপরাধ দমন ও জনসেবামূলক পুলিশিং জোরদার হবে”

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

হুমায়ুন কবির, ময়মনসিংহঃ ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাশিদের সঙ্গে তারাকান্দা প্রেসক্লাবের সাংবাদিকদের এক আন্তরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ জুন) রাত ৮টায় তারাকান্দা থানা কার্যালয়ে ঘণ্টাব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন এবং জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
মতবিনিময়কালে ওসি মোঃ রাশিদ সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “পুলিশ ও সাংবাদিকদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকলে সঠিক তথ্যের ভিত্তিতে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা সম্ভব। মাদক ব্যবসায়ী, চোর, ছিনতাইকারী ও অন্যান্য অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তিনি অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং বলেন, গণমাধ্যমকর্মীদের তথ্য ও সহযোগিতা পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
নবাগত ওসি আরও বলেন, তিনি তারাকান্দা থানায় কোনো শাসক হিসেবে নয়, বরং জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে চান। এ লক্ষ্যে তিনি এলাকার গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সচেতন নাগরিকদের সহযোগিতা কামনা করেন।
সভায় তারাকান্দা থানার সেকেন্ড অফিসার লিটন চন্দ্র দাসসহ তারাকান্দা প্রেসক্লাবের মূলধারার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় অংশগ্রহণকারী সাংবাদিকরা নবাগত ওসিকে স্বাগত জানান এবং তারাকান্দার শান্তি-শৃঙ্খলা ও উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews