রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
সর্বশেষ :
নতুন রাষ্ট্রপতি নির্বাচন কবে, জানালেন আইনমন্ত্রী সেমিকন্ডাক্টর খাতকে অর্থনীতির প্রবৃদ্ধির চালিকাশক্তি করতে চায় সরকার মতামত, অনুমান ও অ্যাক্টিভিজম দিয়ে সাংবাদিকতা হয় না -তথ্যমন্ত্রী তারেক রহমানের আহ্বানে খুলনা মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি গুজব থেকে সৃষ্ট বিশৃঙ্খলার বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে -বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ দিঘলিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধে প্রাণনাশের হুমকিতে সংবাদ সম্মেলন চুকনগরে জেলা পরিষদের বৈধ ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস জেলা পরিষদ প্রশাসক বাপ্পি’র দস্যুদের হাত থেকে সুন্দরবনে শান্তি ফিরিয়ে আনতে কাজ করছে সরকার বাগেরহাটে স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনিয়মে ক্ষোভ প্রকাশ

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে খুলনা সিটি মেডিকেল হাসপাতালে আগুনের সূত্রপাত

  • প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকান্ডের সূচনা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন হাসপাতাল কর্তৃপক্ষ ও ফায়ার বিভাগ। দুপুর ১২টা পর্যন্ত অগ্নিকান্ডের রহস্য উন্মোচনে কোনো তদন্ত কমিটি গঠন করা হয়নি। অগ্নিকান্ডের ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি জিডি করা হয়েছে। উদ্ধার অভিযান পুরোপুরি শেষ হয়েছে ফজরের সময়। ওই হাসপাতালে থাকা ২৫০ জনেরও অধিক রোগীকে আশপাশের সরকারি ও বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অগ্নিকান্ডের ঘটনায় ৭ জন ফায়ার কর্মী আহত হয়েছেন। অগ্নিকান্ডের পর ওই হাসপাতালের সকল কার্যক্রম বন্ধ রয়েছে। ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে।
এর আগে গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখা যায়, উৎসুক মানুষের ভিড়। পোড়া ভবন দেখতে সকাল থেকেই সেখানে মানুষ ভিড় করেন। কেউ ভেতরে যাওয়ার চেষ্টা করছেন আবার কেউ দূর থেকে দেখে আগুন লাগার কারণ জিজ্ঞাসা করছেন।
আবার হাসপাতালে প্রবেশের মূল ফটকের পাশে অপর বিল্ডিংয়ের সামনে দেখা যায় রোগীদের ফেলে যাওয়া মালামাল ও ট্রিটমেন্ট স্লিপ দিচ্ছেন হাসপাতালের কর্তৃপক্ষরা।
হাসপাতালে উপস্থিত ম্যানেজার (এডমিন) হামিদুল ইসলাম জানান, হাসপাতালের বেজমেন্ট থেকে রাতে অগ্নিকান্ডের সূচনা হয়। বেজমেন্টের ওপরে দ্বিতীয় তলায় রয়েছে জেনারেটরের কক্ষ আর বেজমেন্টে রয়েছে অঙ্েিজন প্লান্ট।
তিনি জানান, অগ্নিকান্ডের কারণ উদঘাটন করতে এখনও পর্যন্ত কোনো তদন্ত কমিটি গঠন করা হয়নি। আগুনে ক্ষতিগ্রস্থ হয়েছে এখানকার দু’টি অঙ্েিজন প্লান্ট, দু’টি জেনারেটর, কিছু মেডিসিন, আসবাবপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র। ক্ষয়ক্ষতির পরিমাণ তিনি নির্দিষ্ট করে বলতে পারেননি। তবে নিরূপণের কাজ চলছে বলে তিনি জানান।
হামিদুল ইসলাম বলেন, হাসপাতালে ২৫০ জনের উপরে রোগী ভর্তি ছিলেন। তাদের মধ্যে অনেকেই আইসিইউ সাপোর্টে ছিলেন। হাসপাতালে ভর্তি সব রোগীদেরকে খুলনার আদ-দ্বীন, নার্গিস মেমোরিয়াল ও গাজী মেডিকেল কলেজ, ইসলামী ব্যাংক হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অগ্নিকান্ডে কোন রোগী ও কর্মকর্তা কর্মচারীদের ক্ষতি হয়নি বলে জানান এ কর্মকর্তা।
এই হাসপাতাল থেকে অন্য হাসপাতালে নেওয়ার পর কোন রোগীর মৃত্যু হয়েছে কিনা জানতে চাইলে এই কর্মকর্তা বলেন, এ ধরণের কোন তথ্য আমাদের কাছে নেই। রাতে এ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা: আবু আশফাক, পরিচালক মোস্তফা কামাল ও রফিকুল ইসলাম বাবলুসহ অন্যান্য কর্মকর্তা রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা সকালেও এসে সার্বিক খোঁজ খবর নিয়েছেন। এছাড়া পুলিশ, র‌্যাব, বিজিবি, সিআইডি, পিআইবিসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন। ফজরের আজান শেষে উদ্ধার কার্যক্রম পুরোপুরি শেষ হয়।
টুটপাড়া ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো: জাকির হোসেন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হাসপাতালে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। জেনারেটর রুম থেকে আগুন লেগে পাইপের মাধ্যমে তা হাসপাতালের পুরো ভবনে ধোয়া ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে গিয়ে তাদের ৭ জন ফায়ার ফাইটার আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের হাত কেটে গেছে। অন্যান্যরা শ্বাস কষ্টে ভুগছেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews