1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
২০২৬ বিশ্বকাপ ফুটবল ও চরম আবহাওয়ার ধাক্কা প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সাক্ষাৎ নিরাপত্তার অজুহাতে যেন সরকার প্রধানের সাথে জনগণের দূরত্ব না হয় -প্রধানমন্ত্রী খুলনা বিভাগীয় ইমাম সম্মেলন অনুষ্ঠিত মোংলা উপজেলা বহু-পক্ষীয় মৎস্যজীবী প্লাটফর্মের সভা অনুষ্ঠিত দিনাজপুরের ঘোড়াঘাটে বিষমুক্ত মৌসুমি ফল চাষ ও পুষ্টি নিরাপত্তায় বিনামূল্যে গাছের চারা বিতরণ। সুন্দরবনে অপরাধমূলক কর্মকান্ডে জড়িতদের বিরুদ্ধে অভিযান চলবে -কোস্টগার্ড ডিজি জিয়াউল হক ঘোড়াঘাটে ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের চেষ্টা: স্থানীয়দের হাতে আটক ৩ সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় মেসি কত নম্বরে? বিধ্বস্ত ইরান ও লেবাননকে বড় সহায়তার ঘোষণা চীনের

দিনাজপুরের ঘোড়াঘাটে বিষমুক্ত মৌসুমি ফল চাষ ও পুষ্টি নিরাপত্তায় বিনামূল্যে গাছের চারা বিতরণ।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

হারুনুর রশিদ ঘোড়াঘাট উপজেলা প্রতিনিধি:: দিনাজপুরের ঘোড়াঘাটে বিষমুক্ত মৌসুমি ফল চাষে উদ্বুদ্ধকরণ এবং দেহের পুষ্টি ও সুস্বাস্থ্য নিশ্চিতকরণের লক্ষ্যে বিনামূল্যে গাছের চারা বিতরণ, র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) বেলা ১১টায় ঘোড়াঘাট উপজেলা কৃষি অফিসের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালীটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। এরপর সেখানে সচেতনতামুলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি অফিসার রফিকুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রোবানা তানজিন। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি উপপরিচালক মোছাঃ খাতিজাতুল কুবরা। এছাড়া সভায় সহকারী কৃষি অফিসার মোঃ সাকায়াত হোসেন, মোঃ ফারুক হোসেন, আঃ সবুর মিয়া, ছালমা খানম, রেবেকা সুলতানা এবং মাহাবুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মাঝে বিষমুক্ত মৌসুমি ফলের গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট