মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, সভাপতিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে ভেন্টিলেটর ও অক্সিজেন মেশিন উদ্ভাবন, উদ্যোক্তাদের প্রশংসা প্রধানমন্ত্রীর গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ তিন মাদককারবারি আটক বাগেরহাট সদর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত পানখালীতে উত্তরণ কল প্রকল্পের উদ্যোগে বিনামূল্যে গবাদিপশু ও হাঁস-মুরগির টিকাদান ক্যাম্পেইন তারাকান্দা বাসস্ট্যান্ডে পরিচ্ছন্নতা অভিযান ও শব্দদূষণবিরোধী সচেতনতামূলক কার্যক্রম পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মণিপুরে ছড়িয়ে পড়েছে সংঘাত, পাহাড়ে তীব্র হচ্ছে সহিংসতা নিজেকে গড়ে তোলো, তাহলেই গড়ে উঠবে সুন্দর বাংলাদেশ-প্রধানমন্ত্রী

কর্মকর্তাকে দেখে পালালেন প্রধান শিক্ষক : নিষিদ্ধ গাইড বই ও প্রশ্নপত্র জব্দ

  • প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে

বাগেরহাট ও চিতলমারী প্রতিনিধি:: বাগেরহাটের চিতলমারী উপজেলার কালশিরা রাজেন্দ্র স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় থেকে বিপুল পরিমান নিষিদ্ধ গাইড বই ও অভিন্ন প্রশ্নপত্র জব্দ করা হয়েছে। বুধবার (১ জুলাই) দুপুর ২ টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আল মুরাদ এ নিষিদ্ধ গাইড বই ও অভিন্ন প্রশ্নপত্র জব্দ করেন। নিষিদ্ধ গাইড বই ও অভিন্ন প্রশ্নপত্র জব্দ করার আগে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান কুমার ব্রহ্ম কর্মকর্তাকে দেখে পালিয়ে যান। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আল মুরাদ জানান, বুধবার সকালে তিনি প্রধান শিক্ষক বিধান কুমার ব্রহ্ম’র বিরুদ্ধে ওই স্কুলের শিক্ষকদের করা একটি দুর্নীতির অভিযোগের তদন্ত করতে যান। এ সময় তাঁকে (শিক্ষা কর্মকর্তার) দেখে বিধান কুমার ব্রহ্ম পালিয়ে যান। পরে তিনি ওই বিদ্যালয় থেকে সরকার নিষিদ্ধ বিপুল পরিমান গাইড বই ও অভিন্ন প্রশ্নপত্র (প্রকাশনী থেকে কেনা প্রশ্নপত্র) উদ্ধার করে অফিসে নিয়ে আসেন। বিষয়টি তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাবেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন।
এ ব্যাপারে জানতে কালশিরা রাজেন্দ্র স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান কুমার ব্রহ্ম’র মোবাইল ফোনে একাধিক বার রিং দিলেও তিনি তা গ্রহণ করেনি।
কালশিরা রাজেন্দ্র স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক প্রভাত কুমার মজুমদার, সুশান্ত কুমার ব্রহ্ম ও স্মৃতি রানী ঘরামী বলেন, ‘প্রধান শিক্ষক বিধান কুমার ব্রহ্ম কার্যক্রম নিষিদ্ধ চিতলমারী উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক। অপারেশন ডেভিলহান্টে তিনি বেশ কয়েকবার পুলিশের হাতে আটক হয়েছেন। বিগত আওয়ামী সরকারের ১৬ বছরে তিনি দুর্নীতির মাধ্যমে বিদ্যালয়ের প্রায় ৪৫ লাখ টাকা আত্মসাৎ করেছেন। এ ঘটনায় আমরা বিভিন্ন দপ্তরে তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছি। জেল থেকে ছাড়া পেয়ে তিনি আবার ওই প্রতিষ্ঠানে অপকর্ম শুরু করেছেন।’
চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার বলেন, ‘উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিষয়টি আমাকে অবগত করেছেন। এ ঘটনায় বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’ #

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews