রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
নতুন রাষ্ট্রপতি নির্বাচন কবে, জানালেন আইনমন্ত্রী সেমিকন্ডাক্টর খাতকে অর্থনীতির প্রবৃদ্ধির চালিকাশক্তি করতে চায় সরকার মতামত, অনুমান ও অ্যাক্টিভিজম দিয়ে সাংবাদিকতা হয় না -তথ্যমন্ত্রী তারেক রহমানের আহ্বানে খুলনা মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি গুজব থেকে সৃষ্ট বিশৃঙ্খলার বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে -বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ দিঘলিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধে প্রাণনাশের হুমকিতে সংবাদ সম্মেলন চুকনগরে জেলা পরিষদের বৈধ ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস জেলা পরিষদ প্রশাসক বাপ্পি’র দস্যুদের হাত থেকে সুন্দরবনে শান্তি ফিরিয়ে আনতে কাজ করছে সরকার বাগেরহাটে স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনিয়মে ক্ষোভ প্রকাশ

দাকোপে সুশীলনের আয়োজনে আইসিসিএপি প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত ‎

  • প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১৭০ বার পড়া হয়েছে

দাকোপ প্রতিনিধি:: খুলনার দাকোপ উপজেলায় বহুঅংশীজনের সমন্বিত সহনশীললতা ও অভিযোজন কার্যক্রম অগজঅ প্রকল্পের আওতায় প্রাথমিক ফলাফল ও তথ্য যাচাইকরণ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সুশীলনের আয়োজনে বুধবার (১ জুলাই) বেলা ১১ টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সেমিনার কক্ষে কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বোরহান উদ্দিন মিঠু।
‎ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শফিকুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবুবকর সিদ্দিক, প্রাণিসম্পদ ভেটেরিনারি সার্জন ডাঃ সাইয়্যেদুর রহমান, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ও গ্রামীন উন্নয়ন বিভাগের সহকারী অধ্যাপক কারিমুন নেছা, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ টেকনোলজি অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল বিভাগের প্রভাষক মোঃ শামীম হাসান, দাকোপ উপজেলা আইটি অফিসার শমীর বিশ্বাস,সাংবাদিক মোঃ মামুনুর রশিদ, কমিউনিটি নারী নেত্রী বিচিত্র বালা।
উক্ত কর্মশালায় সুশীলন এর প্রতিনিধিগণ প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য বিষয়ে সম্যক আলোচনা করেন। যাতে বিস্তারিতভাবে প্রান্তিক পর্যায়ের দুর্যোগ-কবলিত মানুষদের নিয়ে কাজ করার কথা বলা হয় এবং প্রান্তিক মানুষদের জলবায়ু সহনশীল ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রকল্পটি কাজ করবে। প্রকল্পের আওতায় পানখালী ইউনিয়নের লক্ষ্ণীখোলা গ্রাম প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য সফল করার জন্য বিশেষ দিকনির্দেশনা প্রদান করেন এবং প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা প্রদানের আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় সুশীলন এর কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন রাজীব ঘোষ,নুরুন্নবী প্রিন্স, তাপস দাস ও দীপা বিশ্বাস।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews