সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিশ্বকাপে অপ্টার পূর্বাভাস বাস্তবে কতটা মিলল? মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা আঘাত, কাঁপছে পুরো মধ্যপ্রাচ্য ব্যাংক হিসাবে হঠাৎ ৭৫৯ কোটি, চোখ কপালে দরিদ্র গৃহবধূর প্রধানমন্ত্রীর সঙ্গে স্বর্ণপদকজয়ী অলিম্পিয়াড শিক্ষার্থীদের সাক্ষাৎ শেখ হাসিনার এক বছরের খাবার খরচই ছিল ৩৫ কোটি টাকা-সংসদে অর্থমন্ত্রী সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারকে প্রধানমন্ত্রীর শেষ শ্রদ্ধা দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর মাথাভাঙ্গায় আলুতলা স্লুইচ গেটের সংস্কার কাজের অগ্রগতি পরিদর্শন করেন কেসিসি প্রশাসক দাকোপে গ্রামীন সড়কে চলছে গ্যাসের সিলিন্ডারবাহী ভারী ট্রাক: ঝুঁকিপূর্ন চলাচল বিশ্ব জনসংখ্যা দিবসে পাইকগাছায় ৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানের শ্রেষ্ঠত্ব পুরস্কার

মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে ইউপি সদস্য ও উপকারভোগীদের সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

হুমায়ুন কবির,ময়মনসিংহ:: ময়মনসিংহের তারাকান্দায় রামপুর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সাইদুল ইসলাম এর নামে বয়স্ক ভাতা আত্মসাৎর অভিযোগে শিরোনামে কয়েকটি পত্রিকায় ও ব্যক্তি ফেসবুক আইডি থেকে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ইউপি সদস্য ও ভাতাভোগী পরিবারের সদস্যবৃন্দ।
জানা গেছে, ৩ জুলাই শুক্রবার তারাকান্দা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইউপি সদস্য সাইদুল ইসলাম বলেন ,
আমি দুই  বারের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য। আমি দীর্ঘদিন যাবত সুষ্ঠু ও সুন্দরভাবে ও সুনামের শহীদ ইউপি সদস্যের দায়িত্ব পালন করে আসছি।
সম্প্রতি আমাকে নিয়ে দৈনিক গণমুক্তি,দৈনিক প্রতিদিনের কাগজ, দৈনিক ঢাকার ডাক পত্রিকা সহ বিভিন্ন ব্যক্তি ফেসবুক আইডি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা কাল্পনিক ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে। যা প্রকাশিত সংবাদের সাথে বাস্তবতার কোন মিল নেই। আমি উক্ত প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এতে উপস্থিত ছিলেন উপকারভোগীদয়ের ছেলে হক চাঁন ও রিপন মিয়া । তারা জানান ,আমার পিতা মাতার নামে প্রতিবন্ধী ভাতার কার্ড রয়েছে। নাম্বার ভুল থাকায় আমরা প্রথম দিকে টাকা পাই নাই। বর্তমানে নাম্বার সংশোধন করে দেওয়াই আমরা নিয়মিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা উত্তোলন করছি। আমাদের ওয়ার্ড মেম্বার মোঃ সাইদুল ইসলাম আমাদের পিতা-মাতার প্রতিবন্ধী ভাতার টাকা আত্মসাৎ করে নাই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews