সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারী’ ১০ জনের তালিকা প্রকাশ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে আইসিটিতে অভিযোগ জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা সেনা সদস্যদের পদোন্নতিতে রাজনৈতিক পছন্দের ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মুখস্তনির্ভর শিক্ষা ব্যবস্থার পরিবর্তে দক্ষতানির্ভর শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার- এমপি আমীর এজাজ খান শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণও নিশ্চিত করতে হবে-পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি বাণিজ্য বন্ধ বাগেরহাটে আইনজীবী নিজাম শান্ত হত্যার প্রতিবাদে মানববন্ধন নতুন রাষ্ট্রপতি নির্বাচন কবে, জানালেন আইনমন্ত্রী

দাকোপে মোবাইল কোর্ট অভিযানে অবৈধ কারেন্টজাল জব্দ ও জরিমানা আদায়

  • প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ১৫২ বার পড়া হয়েছে

দাকোপ প্রতিনিধি:: দাকোপে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে অবৈধ কারেন্টজাল জব্দ ও জরিমানা আদায়। পরে জব্দকৃত কারেন্টজাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
“মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০-৪ (ক) ধারার“ আওতায় বুধবার দুপুরে চালনা বাজারে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার সহযোগীতায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে চালনা বাজারের রোকন খানের পুত্র ফয়সাল খান অবৈধ ১ হাজার মিটার কারেন্টজাল বিক্রয় করছে। এ সময় দাকোপ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রট মোঃ বোরহান উদ্দিন মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে উক্ত ব্যবসায়ীর কাছে থাকা অবৈধ ১ হাজার মিটার কারেন্টজাল জব্দ এবং অবৈধ কারেন্টজাল ব্যবসার সাথে জড়িত থাকার অপরাধে উক্ত ব্যবসায়ীকে ১ হাজার ৫ শত টাকা জরিমানা করেন। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আবুবকর সিদ্দিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শহিদুল্লাহ, উপজেলা আইসিটি কর্মকর্তা সমীর বিশ্বাস, দাকোপ নৌ পুলিশ ইন্সপেক্টর নুরুল আমিন বাবু প্রমুখ। অভিযান শেষে বাজারে প্রকাশ্যে অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews