বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
খুদে শিক্ষার্থীদের প্রতি বছর অন্তত একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশি সমর্থকদের আজ জয় উপহার দিতে চায় আর্জেন্টিনা-লিওনেল স্কালোনি পুলিশের পাঁচ কর্মকর্তাকে বদলি প্রাথমিক শিক্ষা পদক অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী জেলা প্রশাসকের ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ পাইকগাছায় পারিবারিক জমি বিরোধের মামলায় ঘটনাস্থল পরিদর্শনে পিবিআই দাকোপে দুস্ত অসহায় মানুষের মাঝে টিন ও আর্থিক সহায়তা প্রদান জলবায়ু সংক্রান্ত জাতীয় কৌশল প্রণয়নে সহযোগিতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত একজন নারী স্বাবলম্বী হওয়ার অর্থ হচ্ছে একটি পরিবারের সুরক্ষিত হওয়া -নজরুল ইসলাম মঞ্জু শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর আটক

জেলা প্রশাসকের ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

  • প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: খুলনার ৯ নম্বর ওয়ার্ডের বাস্তহারা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অতি বৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে বুধবার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত এতে প্রধান অতিথি ছিলেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় পাঁচশত পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেন। এসময় তিনি বলেন, সরকার ক্ষতিগ্রস্ত মানুষের দু:খ-কষ্ট লাঘবে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। সরকার সব সময় আপনাদের পাশে রয়েছে।
অনুষ্ঠানে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো: আরিফুল ইসলাম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো: আব্দুল করিম, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিটি ইউনিটের আজীবন সদস্য শেখ সাদিকুল ইসলাম সাদি, বাস্তহারা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আবুল কালাম আজাদসহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন। খুলনা জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews