1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত দেশের আকাশে রমজানের চাঁদ, রোজা শুরু কাল পবিত্র রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীলূু রাখতে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা পাইকগাছায় মহান শহীদ দিবস পালনে প্রস্তুতিমূলক সভা খুলনায় দলিতের আয়োজনে নিরাপদ পানি ব্যবহার সম্পর্কিত জ্ঞান বিনিময় কর্মশালা টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ৯৫ হাজার পিস ইয়াবা জব্দ পাইকগাছায় সিটিসিআরপি প্রকল্পে নির্মিত সড়ক পরিদর্শনে পৌর প্রশাসক বাগেরহাটে গনি সরদার হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন পাইকগাছায় ‘শিকড় শিখন কেন্দ্র’ পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী

‘ঈদকে কেন্দ্র করে সুনির্দিষ্ট কোনো নাশকতার তথ্য নেই’

  • প্রকাশিত: রবিবার, ১৬ জুন, ২০২৪
  • ৩৬৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: র‌্যাবের মহাপরিচালক ব্যারিস্টার মো. হারুন অর রশিদ বলেছেন, ঈদুল আজহাকে কেন্দ্র করে সুনির্দিষ্ট কোনো হামলা বা নাশকতার তথ্য নেই। তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি ও সক্ষমতা রয়েছে র‌্যাবের।

রোববার জাতীয় ঈদগাহ ময়দানে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

হারুন অর রশিদ বলেন, রাজধানীসহ সারাদেশে পশুর হাট জমে উঠেছে। হাটকেন্দ্রীক মলম পার্টি, অজ্ঞানপার্টি প্রতিরোধে র‍্যাব সার্বক্ষণিক নজরদারি রেখেছে। হাটগুলোতে পর্যাপ্ত ফোর্স মোতায়েন রাখা হয়েছে, জাল টাকা শনাক্তের জন্য ডিভাইস রয়েছে। প্রতিটা বাস টার্মিনাল, লঞ্চঘাট, ট্রেন স্টেশনে র‍্যাব সদস্য মোতায়েন রয়েছে।

তিনি বলেন, ঈদের দিনে ঢাকায় জাতীয় ঈদগাহে সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া, শোলাকিয়া, রংপুর, দিনাজপুরে বড় জামাত অনুষ্ঠিত হবে। এসব ঈদ জামাতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাসহ নজরদারি জোরদার করা হয়েছে। র‍্যাব সদর দপ্তর থেকে কন্ট্রোলরুম স্থাপন করে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা মনিটরিং করা হবে। চামড়া নিয়ে যাতে কোনো কারসাজি না হয়, সেজন্য ব্যবস্থা নিয়েছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট