শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিশ্বকাপ বাণিজ্যিক স্বত্ব বিতর্কে ক্ষমা চাইল ফিফা পশ্চিমবঙ্গে আজান বন্ধে খুলে নেওয়া হচ্ছে মসজিদের মাইক র‌্যাব বিলুপ্ত করে আসছে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ অনুশ্রী ও রাকিবের স্বপ্নপূরণ করলেন প্রধানমন্ত্রী জাতীয় মৎস্য পক্ষ বাস্তবায়ন সম্পর্কিত জেলা কমিটির সভা অনুষ্ঠিত পাইকগাছায় বাইসাইকেল, ভ্যান ও সেলাই মেশিন বিতরণ নির্বাচিত না হলেও নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছি- কপিল কৃষ্ণ মণ্ডল বাগেরহাট খানজাহান আলী ডিগ্রি কলেজে পালিত হয়নি জুলাই গনঅভ্যুথ্যান দিবস খুলনায় ইমাম হুসাইন (আ.)’র পবিত্র চেহলুম পালিত জুলাই সনদ ইস্যুতে সরকারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

কোটা সংস্কার আন্দোলন: উত্তরায় নিহত ৫

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
  • ৪৫৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: কোটা সংস্কারের দাবিতে দেশজুড়ে চলা ‘শাটডাউন‍‍` কর্মসূচিতে রাজধানীর উত্তরায় সংঘর্ষে পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালের একজন চিকিৎসক জানিয়েছেন, বৃহস্পতিবার সংঘর্ষে আহত হয়ে শতাধিক ব্যক্তি চিকিৎসা নিতে এসেছিল। এদের মধ্যে চারজন মারা গেছে। ৭০ জন ভর্তি আছে। এছাড়া পাঁচজনকে অন্য হাসপাতালে রেফার করা হয়েছে।

পুলিশের গুলিতে নিহতরা হলেন সামসুজ্জামানের ছেলে জাহিদুজ্জামান তানভির (২৫), আব্দুল জলিলের ছেলে সিরাজ (৩৫), মাহমুদের ছেলে আসিফ হাসান (২০) ও জসিম ৪৫।

এদিকে উত্তরায় অবস্থিতি বেসরকারি আধুনিক মেডিক্যাল কলেজ হাসপাতালে আরো একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তিনি বেসরকারি নর্দান ইউনিভার্সিটির শিক্ষার্থী বলে জানা গেছে।

হাসপাতালের প্রিন্সিপাল সাব্বির আহমেদ খান জানান, এই শিক্ষার্থীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। পরে তাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিক্যাল হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়েছে। এখন পর্যন্ত ১২০ জন এই হাসপাতালে চিকিৎসা নিয়েছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews