1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
সর্বশেষ :
পাইকগাছায় সিটিসিআরপি প্রকল্পে নির্মিত সড়ক পরিদর্শনে পৌর প্রশাসক বাগেরহাটে গনি সরদার হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন পাইকগাছায় ‘শিকড় শিখন কেন্দ্র’ পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী বুধবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় তিন বছরে তিন সরকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মন্ত্রী-প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টা নিয়োগ ভারতে পালানোর সময় হত্যা মামলার দুই সহোদর বেনাপোলে গ্রেপ্তার জন্ম–মৃত্যু নিবন্ধন সেবায় গতি আনতে পাইকগাছায় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ট্রাফিক পুলিশের ভূমিকায় নিসচার খুলনা নগর শাখা

  • প্রকাশিত: বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ২৫৫ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি:: খুলনার সড়কে নেই ট্রাফিক পুলিশ। যান চলাচলে নির্দেশনা দেওয়ার কেউ না থাকায় নিরাপদ সড়ক চাই (নিসচা) এর খুলনা মহানগর শাখার নেতাকর্মীরা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেছেন। তাদের নির্দেশনায় চলেছে শহরের যানবাহন। এতে সড়কে ছিল না কোনো যানজট।

নিরাপদ সড়ক চাই (নিসচা) এর চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের আহবানে বুধবার (৭ আগস্ট) দিনভর খুলনা মহানগরীর ব্যস্ততম গল্লামারীর মোড়, ময়লাপোতার মোড়, বয়রা বাজার মোড়সহ বিভিন্ন মোড়ে তারা এ দায়িত্ব পালন করেন। ট্রাফিক পুলিশ যে নিয়মগুলো যানবাহন চালকদের মানাতে পারেনি সেগুলো করে দেখিয়েছেন নিচসার নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই (নিসচা) এর খুলনা মহানগর শাখার সভাপতি শেখ মো. নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন, প্রচার সম্পাদক মোহাম্মদ মিলন, নির্বাহী সদস্য এম এ সাদী, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ডা. রাসেল পারভেজ, কামরুল ইসলাম কাজল, মো. নাসির উদ্দিন, মো. হেলাল হোসেন, প্রভাষক আলিউল রাজু, রাশেদ খানসহ কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

ট্রাফিকের দায়িত্ব পালনকালে নিসচার খুলনা মহানগর শাখার নেতাকর্মীরা সড়কে কর্মরত স্বেচ্ছাসেবী, পরিচ্ছন্নকর্মী, ও বিভিন্ন যানবাহন চালকদের মাঝে পানির বোতল, কলা, পেয়ারা ও বিস্কুট বিতরণ করেন।

নিসচার নেতারা জানান, যতদিন সড়কে ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন না করা শুরু করবে ততদিন তারা এ কার্যক্রম অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট