রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
পাকিস্তানের ব্রড শৃঙ্গে তুষারধস, নির্মল পুরজাসহ নিহত ১০ দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গরের বৈঠক বটিয়াঘাটায় শিক্ষাপ্রতিষ্ঠানে ফলজ গাছ বিতরণ অনুষ্ঠানে আমীর এজাজ খান এমপি বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৭ পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় বৃক্ষরোপণ করুন-এমপি আমীর এজাজ খান মায়ানমারে সার পাচারকালে ২৩ জনকে আটক করেছে কোস্টগার্ড প্রধানমন্ত্রীর প্রেসসচিব দেশে ২ বিষয়ে জাতীয় ঐক্য গড়ে উঠেছে অসুস্থ মেয়েকে দেখে ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় নিহত বাবা

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের জন্য প্রস্তুত ২২ গাড়ি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ৩০৩ বার পড়া হয়েছে

ডেস্ক:: শেখ হাসিনা সরকার পতনের পর আজ ৮ আগস্ট গঠিত হতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার৷ আজ রাত ৮টায় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের শপথ পাঠ করানো হবে৷ এজন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ সরকারের উপদেষ্টাদের জন্য প্রস্তুত রাখা হয়েছে ২২টি নতুন গাড়ি। পরিবহন পুল থেকে এসব গাড়ি যাচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) সরেজমিন সরকারি পরিবহন পুল ঘুরে এবং সংশ্লিষ্টদের সাথে কথা বলে এমন চিত্র দেখা গেছে৷

সরেজমিন দেখা যায়, গেল মন্ত্রিপরিষদের সদস্যরা যেসব গাড়ি ব্যবহার করেছেন সেসব গাড়িই পরিস্কার পরিছন্ন করে প্রস্তুত করা হয়েছে৷ ২৫টির বেশি গাড়ি প্রস্তুত থাকলেও এই মুহূর্তে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে ১২টি গাড়ি যাচ্ছে৷ পরবর্তীতে এসব গাড়ি অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টাদের নিয়ে যাবে বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপ্রতির কার্যালয়ে৷

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের জন্য বরাদ্দ হয়েছে বিএমডব্লিউ‍‍`র অত্যাধুনিক সিরিজের গাড়ি৷

অন্য উপদেষ্টাদের জন্য বরাদ্দ দেওয়া গাড়িগুলের মধ্যে টয়োটা ক্যামরি হাইব্রিড মডেলের গাড়ি৷ ২৫০০ সিসির এই গাড়ির মূল্য প্রকারভেদে ৮৫ থেকে ৯০ লাখ টাকা পর্যন্ত। এছাড়া মিতশুবিশি ল্যান্সার ইএক্স মডেলের গাড়ি। ১৬০০ সিসির এসব গাড়ির মূল্য ২০ থেকে ২৫ লাখ টাকা৷

আজ রাত ৮টায় বঙ্গভবনের দরবার হলে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাসহ অন্যান্য উপদেষ্টাদের শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews