মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
মণিপুরে ছড়িয়ে পড়েছে সংঘাত, পাহাড়ে তীব্র হচ্ছে সহিংসতা নিজেকে গড়ে তোলো, তাহলেই গড়ে উঠবে সুন্দর বাংলাদেশ-প্রধানমন্ত্রী জিয়া হল কমপ্লেঙ্ নির্মাণের সম্ভাবতা যাচাইয়ের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত পরিবেশ সুরক্ষা ও বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে সভা পাইকগাছা পৌরসভার অন্যতম প্রধান সড়কে ভয়াবহ ধস; দ্রুত সংস্কারের দাবি বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা: প্রধান আসামিসহ গ্রেফতার ৪ ইউএনও, শিক্ষা কর্মকর্তা ও পাঁচ শিক্ষকসহ ৭ জনের বিরুদ্ধে মামলা বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারী’ ১০ জনের তালিকা প্রকাশ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে আইসিটিতে অভিযোগ

নির্বাচন কমিশনের চার কর্মকর্তা বদলি

  • প্রকাশিত: রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ১৯৭ বার পড়া হয়েছে

ডেস্ক:: নির্বাচন কমিশন সচিবালয়ের চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

রোববার ইসির সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, রাঙামাটির সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেনকে বদলি করে উপসচিব হিসেবে সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ অধিশাখা আনা হয়েছে। নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মো. আতিয়ার রহমানকে বদলি করে নির্বাচন পরিচালনা-১ অধিশাখার দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া নির্বাচন পরিচালনা-১ অধিশাখার উপসচিব এম, মাজহারুল ইসলাম বদলি করে মানব সম্পদ উন্নয়ন ও কল্যাণ অধি-শাখা উপসচিব করা হয়েছে। মানব সম্পদ উন্নয়ন ও কল্যাণ অধিশাখার উপসচিবকে মোহাম্মদ নুরুল আলমকে বদলি করে রাঙ্গাঙাটির সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews