মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
মিশর ম্যাচের আগে স্বস্তির খবর পেল আর্জেন্টিনা প্রতিশোধের তাড়নায় উত্তপ্ত ইরান তেহরানে খামেনির শোকযাত্রার আনুষ্ঠানিকতা চলছে ভারী বৃষ্টি ও উজানের ঢলে ১৪ জেলায় প্লাবনের শঙ্কা আমার সংবাদ ডেস্ক বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বেনাপোল পৌর বিএনপির সাথে যশোর – ২ আসনের এমপি সাবেরা সুলতানার মতবিনিময় পাইকগাছায় জেলা প্রশাসকের পরিদর্শন; পৌরসেবা ও শিক্ষার মানোন্নয়নে দিকনির্দেশনা দাকোপে বিএনপির নেত্রীর মৃত্যুতে সংসদ সদস্য ও বিএনপির শোক প্রকাশ শ্রেণীক্ষকের অভাবে বারান্ধায় পাঠদান, ভিজল শিক্ষক-শিক্ষার্থীরা খুলনায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

বাগেরহাটে বাসের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

  • প্রকাশিত: রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ১৮৮ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাটের মোল্লাহাটে বাসের পেছনে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন।রোববার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৯ টার দিকে খুলনা –মাওয়া মহাসড়কের বাগেরহাটের মোল্লাহাট উপজেলার রাজপাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মোল্লাহাট উপজেলার মেঝের গাওলা গ্রামের রাজা সরদারের ছেলে অমিত সরদার (২৪) ও লিয়াকত শেখের ছেলে রানা শেখ (২৫)।
মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ নুরুজ্জামান চানু বলেন, সকালে বাড়ি থেকে বের হয়ে মোটরসাইকেল আরোহী দুই যুবক মোল্লাহাট উপজেলা সদরে যাচ্ছিল। মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি চলন্ত বাসের পিছনে ধাক্কা দেয়। এসময় তারা ঘটনাস্থলে নিহত হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে মোল্লাহাট হাইওয়ে থানায় নিয়ে আসে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্থান্ত করা হবে বলে জানান ওসি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews