সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

দাকোপে বিএনপির নেত্রীর মৃত্যুতে সংসদ সদস্য ও বিএনপির শোক প্রকাশ

  • প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

দাকোপ প্রতিনিধি:: দাকোপ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও চালনা পৌরসভা মহিলা দলের সভানেত্রী জান্নাতুল ফেরদাউস এর মৃত্যুর খবর শুনে মরহুমার বাসভবনে ছুটে আসেন এবং জানাজা অংশগ্রহন করেছেন খুলনা ১ আসনের সংসদ সদস্য ও খুলনা জেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব আমীর এজাজ খান। নেত্রীর অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন দাকোপ উপজেলা ও চালান পৌরসভা বিএনপির নেত্রীবৃন্দ।
সূত্র জানায়, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও চালনা পৌরসভা মহিলা দলের সভানেত্রী জান্নাতুল ফেরদাউস তিনি দীর্ঘদিন ধরে জটিল রোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে চিকিৎসকের চিকিৎসাধীন ছিলেন। তিনি গত ৬ জুলাই রবিবার সকাল অনুঃ ৮ টায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। বিএনপির নেত্রীর অকাল মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন খুলনা ১ আসনের সংসদ সদস্য ও খুলনা জেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব আমীর এজাজ খান,দাকোপ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক অসিত কুমার সাহা,উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল মান্নান খান,চালনা পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক ও দাকোপ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক শেখ মোজাফ্ফর হোসেন,সাবেক সদস্য সচিব আলামিন সানা, জেলা বিএনপির সদস্য জিএম রফিকুল ইসলাম, শাকিল আহমেদ দিলু,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক দীপক সরদার, শেখ শহিদুল ইসলাম,শেখ মোস্তাফিজুর রহমান (মোস্তাক),বাচ্চু ফকির,মহিদুল হাওলাদার, হাফিজ সানা, এসএম গোলাম কাদের, মনিরুল ইসলাম মনি,আমিনুল ইসলাম বুলবুল, আব্দুর রাজ্জাক শেখ,আব্দুর রাজ্জাক মোল্লা,আজিম হাওলাদার,রউফ সরদার,তরিকুল ইসলাম নান্নু,সাইদ গাজী,গাজী তরিকুল ইসলাম,রবিউল ইসলাম মনা,মেস্তাক মোল্লা,আজমীর রহমান,ইকরামুল ইসলাম,রতন রায়,মিনারুল ইসলাম, সুমন কাজী,হাসমত খলিফা, উপজেলা ছাত্রদলের সভাপতি জিএম রুমন,ইয়াসিন শেখ প্রমুখ।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews