শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
ওর আঙুলগুলো প্রজাপতির ডানার মতো ছুঁয়ে যাচ্ছিল-প্রিয়াঙ্কা চোপড়া চা-শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট দিচ্ছে সরকার রাজস্ব নিয়ে জনগনের বিভ্রান্তি কাটানোই বড় চ্যালেঞ্জ-প্রধানমন্ত্রী প্রবাসীর স্ত্রীর উপর হামলার অভিযোগ, উভয়পক্ষের চার নারী আহত নগরীর ২৪নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রতিরোধে মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণ নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালিত দাকোপে জেলা যুব নারী সামাজিক এ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পূর্ণ জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত দাকোপে দূর্নীতি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বেনাপোল পৌর বিএনপির সাথে যশোর – ২ আসনের এমপি সাবেরা সুলতানার মতবিনিময়

  • প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ৮৫ যশোর-১ শার্শা এলাকায় উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত হওয়ায় বেনাপোল পৌর বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন।

বেনাপোল পৌর বিএনপির আয়োজনে সোমবার (৬ জুলাই) বিকালে পৌর বিয়ে বাড়িতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮৫ যশোর ঝিকরগাছা-২,আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবিরা নাজমুল মুন্নি এমপি।

পৌর বিএনপির সহ সভাপতি নাসিমুল গনি বল্টু সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারতের সঞ্চালনায়

মতবিনিময় সভায় প্রধান অতিথি সাবেরা সুলতানা তাঁর বক্তব্যে বলেন,প্রধানমন্ত্রীর দেওয়া দায়িত্ব নিষ্ঠা, সততা ও জবাবদিহিতার সঙ্গে পালন করা হবে। শার্শা ও বেনাপোলে চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন কর্মকাণ্ড তদারকি এবং জনগণের প্রত্যাশা বাস্তবায়নে দলীয় নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় বেনাপোল পৌর বিএনপি এবং সহযোগী ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা এলাকার উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে মতামত তুলে ধরেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews