মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
মিশর ম্যাচের আগে স্বস্তির খবর পেল আর্জেন্টিনা প্রতিশোধের তাড়নায় উত্তপ্ত ইরান তেহরানে খামেনির শোকযাত্রার আনুষ্ঠানিকতা চলছে ভারী বৃষ্টি ও উজানের ঢলে ১৪ জেলায় প্লাবনের শঙ্কা আমার সংবাদ ডেস্ক বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বেনাপোল পৌর বিএনপির সাথে যশোর – ২ আসনের এমপি সাবেরা সুলতানার মতবিনিময় পাইকগাছায় জেলা প্রশাসকের পরিদর্শন; পৌরসেবা ও শিক্ষার মানোন্নয়নে দিকনির্দেশনা দাকোপে বিএনপির নেত্রীর মৃত্যুতে সংসদ সদস্য ও বিএনপির শোক প্রকাশ শ্রেণীক্ষকের অভাবে বারান্ধায় পাঠদান, ভিজল শিক্ষক-শিক্ষার্থীরা খুলনায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

বাগেরহাটে চেয়ারম্যানের পাঠাগার থেকে বিদেশী মদের বোতল ও ইয়াবা উদ্ধার

  • প্রকাশিত: রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ১৮৩ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাটের রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ ফকিরের অফিস থেকে বিদেশী মদের বোতল ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। রবিবার (১৮ আগস্ট) বিকেলে ইউনিয়নের চাকশ্রী বাজারে বঙ্গবন্ধু গণ পাঠাগার থেকে এই মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশ। এসময়, কয়েক বোতল মদ ও ২৮ পিস ইয়াবা সদৃশ ট্যাবলেট, এক বোতল কেরু মদ, হাফ বোতল বিদেশী মদসহ গাজা সেবনের সরঞ্জাম জব্দ করে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাস বলেন, অভিযান চালিয়ে বিদেশী মদের দুটি বোতল এবং কিছু ইয়াবা উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে, চেয়ারম্যানের সংশ্লিষ্টতা থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, ২০২০ সালের মাঝামাঝি সময়ে ১৩ লক্ষ ৫০ হাজার টাকা ব্যয়ে চাকশ্রী বাজার এলাকায় বঙ্গবন্ধু গণ পাঠাগার তৈরি করেন চেয়ারম্যান আব্দুলল্লাহ ফকির। পরে ২৯ আগস্ট খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক পাঠাগারটি উদ্বোধন করেন। উদ্বোধনের পর থেকে নিজের অফিস হিসেবে পাঠাগারটিকে ব্যবহার করতেন চেয়ারম্যান আব্দুল্লাহ ফকির।
তবে এ বিষয়ে কথা বলার জন্য ফোন করলে চেয়ারম্যান আব্দুল্লাহ ফকির ফোন রিসিভ করেননি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews