1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাঁধা, অফিসে তালা ও ভাংচুর জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই-স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা দাকোপে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবকের আঙ্গল কেটে নেওয়ার অভিযোগ কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পদক পেলেন কোস্টগার্ডের ৪০ সদস্য মাওঃ ইলিয়াস কান্ডে দাকোপে জামায়াতের সংবাদ সম্মেলন শার্শায় বোমা বিস্ফোরণে দুইজন শ্রমিক আহত আওয়ামী লীগ ও জামায়াত মুদ্রার এপিঠ-ওপিঠ বাংলাদেশে ‘হেলথ সিটি’ ও টিকা উৎপাদনের সম্ভাবনা: ড. ইউনূস বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের জয়জয়কার: জাতিসংঘের পিবিসি-র সহসভাপতি নির্বাচিত ঢাকা সেনহাটি ইউনিয়ন যুবদলের উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল

পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

  • প্রকাশিত: সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ২১০ বার পড়া হয়েছে

মোঃ আলমগীর হোসেন (পাবনা জেলা) প্রতিনিধি :: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ১৯ আগস্ট পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের বর্নাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা, দোয়া মাহফিল ও বৃক্ষরোপন অনুষ্ঠিত হয়।
সোমবার ভোর ৬ টায় পাবনা জেলা বিএনপির লাহিড়ী পাড়া দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আয়োজন শুরু হয়। পতাকা উত্তোলন করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক ইয়ামিন খান ও সদস্য সচিব কোমল শেখ টিটুর নেতৃত্বে জেলা, সদর উপজেলা ও পৌরশাখার নেতাকর্মীরা। এরপর বেলা ১২ টায় লাহিড়ী পাড়া দলীয় কার্যালয় থেকে বিশাল শোভাযাত্রা পাবনার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ে এসে আলোচনা অনুষ্ঠানে সমবেত হয়।
আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ইয়ামিন খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, বিশেষ অতিথি পাবনা বার এসোসিয়েশনের সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য সচিব এড. খন্দকার মাকসুদুর রহমান মাসুদ, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু, যুগ্ম আহ্বায়ক আনিসুল হক বাবু, যুগ্ম আহ্বায়ক আবু ওবায়দা শেখ তুহিন, যুগ্ম আহ্বায়ক নুর মোহাম্মদ মাসুম বগা, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব সিদ্দিকুর রহমান সিদ্দিক, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদুন্নবি স্বপন, সদর পৌর বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা ড্যাব এর সাধারণ সম্পাদক ডা. আহমেদ মোস্তফা নোমান, সদর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আবুল হাসেম সহ জেলা বিএনপির সকল নেতৃবৃন্দ।
আরও উপস্থিত ছিলো স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল, কৃষকদল, মহিলা দল সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কোমল শেখ টিটু। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাজ্জাতুল ইসলাম খান নাদিম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দীপংকর সরকার জিতু, সদর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুবায়ের খান প্রিন্স। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে বক্তারা, সর্বপ্রথম শেখ হাসিনার সরকার পতন আন্দোলনে শহিদদের আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি আন্দোলনে অংশ গ্রহণকারী সকলকে গভীর ধন্যবাদ প্রদান করেন। অন্ত্রর্বতীকালীন সরকারের নিকট অনতিবিলম্বে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে গণহত্যা সহ সকল অপরাধের বিচারের দাবি জানান। সেই সাথে যেকোন ষড়যন্ত্র প্রতিহত করতে দলীয় নেতাকর্মীদেও একত্রিত হওয়ার আহবান জানান তারা। পরিশেষে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা ও চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট