রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
পাইকগাছায় পরকীয়া ও যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর খুলনা জেলা পুলিশ লাইন্সে কিট প্যারেড অনুষ্ঠিত ভোলায় কোস্টগার্ডের অভিযানে সিমেন্ট ও সারসহ পাচারকারী আটক যশোরে ত্রিশ হাজার পিস ইয়াবাসহ শার্শার দুই মাদককারবারি আটক যে কারণে সৌদি প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শুনিয়েছে ইরান অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি ক্রীড়াবান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই-খুলনায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী চিতলমারীতে ১১ দলের বিক্ষোভ মিছিল ও পথসভা মন্ত্রিপরিষদ সচিবের খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন

খুবিতে শহিদ মীর মুগ্ধ আন্তঃডিসিপ্লিন ফুটবল প্রতিযোগিতার ট্রফি উন্মোচন

  • প্রকাশিত: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: খুলনা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা চর্চা বিভাগের আয়োজনে শহিদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ আন্তঃডিসিপ্লিন ফুটবল প্রতিযোগিতা-২০২৪ এর ট্রফি উন্মোচন করা হয়েছে। সোমবার (০৯ সেপ্টেম্বর) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে বিপুল সংখ্যক শিক্ষার্থীর উপস্থিতিতে এ ট্রফি উন্মোচন করা হয়।

এর আগে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ২৭টি দলকে লটারির মাধ্যমে ৮টি গ্রুপে ভাগ এবং কোয়ার্টার ফাইনালের রোডম্যাপ নির্ধারণ করা হয়। এসময় সংশ্লিষ্ট বিভাগের উপ-পরিচালক মো. মইনুল ইসলাম, উপ-পরিচালক এস এম জাকির হোসেন, শিক্ষার্থী প্রতিনিধি সাকিবুজ্জামান সাজিদ ও তুষার উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিযোগিতা সফলে সার্বিক সহযোগিতা চেয়ে বক্তব্য রাখেন।

সভার শুরুতে শহিদ মীর মুগ্ধসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল শহিদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, শহিদ মীর মুগ্ধ’র স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে এ বছর আন্তঃডিসিপ্লিন ফুটবল প্রতিযোগিতাকে ‘শহিদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ আন্তঃডিসিপ্লিন ফুটবল প্রতিযোগিতা-২০২৪’ নামে আয়োজনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়। উপস্থিত শিক্ষার্থীরা সর্বসম্মতভাবে প্রস্তাবে সমর্থন দেওয়ায় উল্লিখিত নামে এবারের প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews