রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
পাইকগাছায় পরকীয়া ও যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর খুলনা জেলা পুলিশ লাইন্সে কিট প্যারেড অনুষ্ঠিত ভোলায় কোস্টগার্ডের অভিযানে সিমেন্ট ও সারসহ পাচারকারী আটক যশোরে ত্রিশ হাজার পিস ইয়াবাসহ শার্শার দুই মাদককারবারি আটক যে কারণে সৌদি প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শুনিয়েছে ইরান অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি ক্রীড়াবান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই-খুলনায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী চিতলমারীতে ১১ দলের বিক্ষোভ মিছিল ও পথসভা মন্ত্রিপরিষদ সচিবের খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন

পাইকগাছার ব্যবসায়ীদের সাথে বিএনপির মতবিনিময়

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৫ বার পড়া হয়েছে

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি:: খুলনার পাইকগাছার সর্বস্তরের ব্যবসায়ীদের সাথে বিএনপির এক মতবিনিময় সভা বৃহস্পতিবার সন্ধ্যায় ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জি এম শুকুরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ডাঃ মোঃ আব্দুল মজিদ। বক্তব্য রাখেন আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জিএম আব্দুস সাত্তার, পৌরসভা বিএনপির আহবায়ক সেলিম রেজা লাকি, সদস্য সচিব মোস্তফা মোড়ল, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, বিএনপি নেতা প্রণব কান্তি মন্ডল, মেছের আলী সানা, এডভোকেট সুমন আহমেদ, আবু হুরায়রা বাদশা, শহিদুর রহমান, আকিজ উদ্দিন, সমিতির সাধারণ সম্পাদক শেখ ফজলুর রহমান, ব্যবসায়ী উত্তম কুমার সাধু, মনোহর চন্দ্র সানা, জগবন্ধু মন্ডল, কার্তিক চন্দ্র দেবনাথ, বজলুর রহমান, হাবিবুর রহমান, হারুনর রশীদ, শেখ জাহিদুল ইসলাম, মোশাররফ হোসেন ও ছাত্রদল নেতা ওবায়দুল্লাহ সরদার।

সভায় বিএনপির পক্ষ থেকে ব্যবসায়ীদের সব ধরনের সুযোগ সুবিধা প্রদান করা হবে এবং ব্যবসায়ীদের কোন চাঁদা না দেওয়ার জন্য আহবান জানান বিএনপির দলীয় নেতৃবৃন্দ। পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে উপজেলা বিএনপির সভাপতি ক্লিন ইমেজের রাজনৈতিক ব্যক্তিত্ব ডাঃ মোঃ মজিদের পাশে থাকার জন্য ব্যবসায়ী সহ সাধারণ মানুষের প্রতি আহবান জানান দলীয় নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews