1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
‘দাম্ভিক’ ইসরায়েল-আমেরিকাকে মাটিতে টেনে নামাচ্ছে ইরান ইরানকে মস্কোর ‘বিশ্বস্ত বন্ধু’ বলে পাশে থাকার অঙ্গীকার পুতিনের ইসরায়েলে একদিনে রেকর্ড ৫৫ হামলা হিজবুল্লাহর রাজধানীসহ ২০ জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত পাইকগাছায় আন্তর্জাতিক বন দিবস পালিত খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত ব্লুমবার্গ,ইরান যুদ্ধে ১৬ সামরিক বিমান হারাল যুক্তরাষ্ট্র ঈদের দিন ঝড়-বৃষ্টি নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

পাবনায় নিজামীরপুত্র মোমেন বাবার কবর জিয়ারত করলেন, মানুষের ঢল

  • প্রকাশিত: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪১ বার পড়া হয়েছে

মোঃ আলমগীর হোসেন (পাবনা জেলা) প্রতিনিধি:: লন্ডন থেকে দেশে ফেরার পরদিন পাবনার সাঁথিয়ায় বাবার কবর জিয়ারত করলেন জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামীর বড় ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। এ সময় জেলার সর্বস্তরের মানুষের ঢল নামে।

ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন শনিবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা থেকে বাঘাবাড়ি মোড়ে আসেন। সেখান থেকে নেতাকর্মীরা বিশাল বহর নিয়ে শুভেচ্ছা জানান।

এরপর বেড়ার সিঅ্যান্ডবি মোড়ে পথসভা শেষে দুপুর ১টার দিকে সাঁথিয়ার মনমথপুর কবরস্থানে বাবার কবর জিয়ারত করেন।

এসময় পাবনা জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল, বেড়া উপজেলা জামায়াতের আমির ডা.আব্দুল বাছেদ, পাবনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সালেহ মো. আব্দুল্লাহ,

সাঁথিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা মোখলেছুর রহমান, ধোপাদহ ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুল মান্নান মাস্টারসহ ঊর্ধ্বতন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, লন্ডন থেকে গতকাল শুক্রবার ঢাকার বিমানবন্দরে এসে পৌঁছান ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। সেখানে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা শুভেচ্ছা জানান।

এরপর আজ বেলা ১১টার দিকে ঢাকা থেকে প্রথমে সিরাজগঞ্জের বাঘাবাড়ি মোড়ে আসেন। সেখানে হাজার হাজার নেতাকর্মীদের বিশাল বহর নিয়ে তাকে রিসিভ করেন।

এরপর সেখান থেকে ১২টার দিকে বেড়ার সিঅ্যান্ডবি গোল চত্বরমোড়ে পথসভা শেষ সাঁথিয়ার পারিবারিক কবরস্থানে বাবার কবর জিয়ারত করেন। এসময় হাজারো মানুষের ঢল নামে। নেতাকর্মী ব্যানার-ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে জড়ো হোন।

সাঁথিয়ায় উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান মখলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, জামায়াতে ইসলামীর সাবেক আমীর মতিউর রহমান নিজামীকে মিথ্যা মামলায় ফাঁসি দিয়েছে হাসিনা সরকার।

তার সুযোগ্য সন্তান ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন আজকে পাবনায় আসছেন। বাবার কবর জিয়ারত ও জনসভার আয়োজন করা হয়েছে। সর্বস্তরের মানুষের ঢল নেমেছে। আশা করি পাবনাবাসীর ভালোবাসায় সিক্ত হবেন তিনি।

প্রসঙ্গত, ২০১৬ সালের (১০ মে) রাত ১২টা এক মিনিটে জামায়াত আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর করা হয়।

এরপর পরদিন ১১ মে সকালে সাঁথিয়ার মনমথপুর ঈদগাহ মাঠে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। পরে দিনব্যাপী ৪৬টি জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট