রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
পাইকগাছায় পরকীয়া ও যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর খুলনা জেলা পুলিশ লাইন্সে কিট প্যারেড অনুষ্ঠিত ভোলায় কোস্টগার্ডের অভিযানে সিমেন্ট ও সারসহ পাচারকারী আটক যশোরে ত্রিশ হাজার পিস ইয়াবাসহ শার্শার দুই মাদককারবারি আটক যে কারণে সৌদি প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শুনিয়েছে ইরান অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি ক্রীড়াবান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই-খুলনায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী চিতলমারীতে ১১ দলের বিক্ষোভ মিছিল ও পথসভা মন্ত্রিপরিষদ সচিবের খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন

খুলনায় পবিত্র ঈদে মিলাদুন্নাবী উপলক্ষে আনন্দ মিছিল

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৫ বার পড়া হয়েছে

খুলনায় পবিত্র ঈদে মিলাদুন্নাবী (সা:) এবংইসলামী ঐক্য সপ্তাহ পালিত হয়েছে। ১৬ সেপ্টেম্বও সোমবার এ উপলক্ষে এশটি বিশাল আনন্দ মিছিল আয়োজন করা হয়। এ মিছিল যৌথভাবে আয়োজন করেন সম্মিলিতওলামায়ে কেরাম, খুলনা এবং আঞ্জুমান-এ-পাঞ্জাতানী। মিছিলেনেতৃত্ব দেন বিশিষ্ট ইসলামিক ব্যক্তিত্ব মওলানা ইব্রাহিম ফায়জুল্লাহ এবং খুলনা ইসলামি শিক্ষা কেন্দ্রেও অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম মওলানা সৈয়দ ইব্রাহিম খলিলরাজাভী।
মিছিলটি খুলনার রয়েল মোড় থেকে শুরু হয়ে ডাকবাংলা মোড়ে এসে শেষ হয়। শেষের দিকে অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া ও আলোচনাসভা।
আলোচনায় বক্তারা মুসলিম উম্মাহর ঐক্য ও ভ্রাতৃত্বের গুরুত্ব তুলে ধরেন এবং সবাইকে মুহাম্মদ (সা.) এর আদর্শ অনুসরণের আহ্বান জানান। বক্তারা বলেন, মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টির জন্য নানা ষড়যন্ত্র চলছে, সে সব থেকে সতর্ক থাকার প্রয়োজনীয়তা উল্লেখ কওে তারা বলেন, একমাত্র ঐক্যেও মাধ্যমেই এই ষড়যন্ত্র প্রতিহত করা সম্ভব।
মিছিল এবং আলোচনা সভার মূলবার্তা ছিল মুসলিম উম্মাহর মধ্যে ঐক্য স্থাপন এবং শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে পারস্পরিক সহমর্মিতা ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরো দৃঢ় করা। বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews