রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
পাইকগাছায় পরকীয়া ও যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর খুলনা জেলা পুলিশ লাইন্সে কিট প্যারেড অনুষ্ঠিত ভোলায় কোস্টগার্ডের অভিযানে সিমেন্ট ও সারসহ পাচারকারী আটক যশোরে ত্রিশ হাজার পিস ইয়াবাসহ শার্শার দুই মাদককারবারি আটক যে কারণে সৌদি প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শুনিয়েছে ইরান অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি ক্রীড়াবান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই-খুলনায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী চিতলমারীতে ১১ দলের বিক্ষোভ মিছিল ও পথসভা মন্ত্রিপরিষদ সচিবের খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন

কোস্টগার্ডের অভিযানে তিন কোটি ৮৫ লাখ রেণুপোনাসহ আটক ২

  • প্রকাশিত: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩১৬ বার পড়া হয়েছে

মনির হোসেন:: অবৈধ মৎস্য আহরণ বিরোধী অভিযানে খুলনার রুপসা খান জাহান আলী সেতুর টোল প্লাজা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচারনা করে ৩ কোটি ৮৫ পিস চিংড়ির রেণুপোনা জব্দ করেছে কোস্টগার্ড পশ্চিম জোন। এঘটনায় জড়িত থাকায় দুজনকে আটক করে কোস্টগার্ড সদস্যরা।

১৯ সেপ্টেম্বর বুদবার দুপুরে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মুনতাসির ইবনে মহসীন।

তিনি বলেন, মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অধিনস্ত বিসিজি স্টেশন রুপসার একটি আভিযানিক দল ১৯ সেপ্টেম্বর বুধবার ভোরে খুলনা জেলার রুপসা থানাধীন খান জাহান আলী টোল প্লাজা সংলগ্ন এলাকায় ১টি ট্রাকে তল্লাশি করে ৩২টি ড্রামে আনুমানিক ৩ কোটি ৮৫ লাখ পিস অবৈধ চিংড়ি রেণুসহ ০২ জনকে আটক করে। জব্দ করা চিংড়ির রেণুপোনা উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে রুপসা নদীতে অবমুক্ত করা হয়েছে।

কোস্টগার্ড কর্মকর্তা লেফটেন্যান্ট মুুনতাসির ইবনে মহসীন আরো বলেন, কোস্টগার্ড পশ্চিম জোনের এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও বন্যপ্রাণী রক্ষার পাশাপাশি সুন্দরবনে জলদস্যুতা, বনদস্যুতা, ডাকাতি দমন, মাদক নিয়ন্ত্রন ও জননিরাপত্তায় পাশাপাশি উপকূলীয় নদী ও সমুদ্র এলাকায় যে কোন ধরনের উদ্ধার অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews