1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ২২ মে ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
জার্মানির বিশ্বকাপ দল ঘোষণা আঙুল ভেঙেছে মার্টিনেজের, বিশ্বকাপ খেলা নিয়ে অনিশ্চয়তা বেইজিং-মস্কো অক্ষের দৃশ্যমান উষ্ণতা ও স্বার্থের অদৃশ্য ফাটল: পুতিন-শি শিশু রামিসার বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান, দিলেন দ্রুত বিচারের আশ্বাস টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়েও আসামি সরাতে পারছে না পুলিশ-চট্টগ্রামে শিশু ধর্ষণ যুবদলের তিন নেতার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে শার্শায় মানববন্ধন পালিত সামাজিক সংহতি ও শান্তি প্রতিষ্ঠায় যুব সমাজের সক্ষমতা শক্তিশালীকরণ প্রশিক্ষণের মডিউল উন্নয়ন কর্মশালা খুলনায় সপ্তাহব্যাপী কোরবানির পশুর হাট উদ্বোধন দাকোপে দলিত নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে প্রশাসনের সাথে মতবিনিময় পাইকগাছায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

৩ কোটি টাকায় ডিসি পদায়ন: জনপ্রশাসন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৬৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: তিন কোটির ক্যাশ চেক দিয়ে ডিসির পদায়নের অভিযোগ তদন্তে একসদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মঙ্গলবার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদীকে বিষয়টি তদন্ত করতে নির্দেশ দিয়ে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘তিন কোটির ক্যাশ চেক দিয়ে ডিসির পদায়ন’ শিরোনামে একটি পত্রিকায় প্রকাশিত চেকের সত্যতা যাচাইয়ের জন্য এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হলো।

কমিটির কার্যপরিধিতে বলা হয়, উক্ত কমিটি চেকের সত্যতা যাচাই করে আগামী তিন দিনের মধ্যে সুস্পষ্ট মতামতসহ জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের কাছ প্রতিবেদন দাখিল করবেন।

তদন্ত কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবেন মন্ত্রণালয়ের সি আর-২ শাখার সিনিয়র সহকারি সচিব কে এম ইয়াসির আরাফাত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট