রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
সর্বশেষ :
যে কারণে সৌদি প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শুনিয়েছে ইরান অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি ক্রীড়াবান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই-খুলনায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী চিতলমারীতে ১১ দলের বিক্ষোভ মিছিল ও পথসভা মন্ত্রিপরিষদ সচিবের খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বেনাপোলে ১১ দলীয় জোটের গনমিছিল পাইকগাছায় মৎস্য বিভাগের অভিযান অব্যাহত: অবৈধ জাল ধ্বংস ও জরিমানা দালালমুক্ত ভূমি অফিস ও গতিশীল পৌরসভা: এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন, এসিল্যান্ড হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব

বটিয়াঘাটায় দুর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময় সভা ও পুরস্কার বিতরন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১৫ বার পড়া হয়েছে

বটিয়াঘাটা প্রতিনিধি:: “উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে গতকাল বৃহস্পতিবার বেলা ১২টায় স্থানীয় উপজেলা জ্যোতিষ্ক সম্মেলন কক্ষে বটিয়াঘাটা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এক মতবিনিময় সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভাপতি মনোরঞ্জন মন্ডলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা নিরঞ্জন কুমার রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার মোঃ আসাদুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহিদুর রহমান ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুবউন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লা,মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত, প্রধান শিক্ষক অন্নদা শংকর রায়, শিক্ষক ননী গোপাল গোলদার, থানার প্রতিনিধি এসআই মোঃ রুবেল হোসেন,সহকারী শিক্ষক লিটন মন্ডল ও মৃত্যুন্জয় বিশ্বাস,মাওঃ আবু ইউসুফ, সাংবাদিক গাজী তরিকুল ও বুদ্ধদেব মন্ডল, নারীনেত্রী আশালতা ঢালী সহ স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীবৃন্দ। অনুষ্ঠান শেষে রচনা ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews