1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
পাম্পে নেই তেল, খোলা বাজারে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে পেট্রোল মোংলায় অস্ত্র ও গুলিসহ বনদস্যু ছোট সুমন বাহিনীর সদস্য আটক ইরানের হামলায় লণ্ডভণ্ড ইসরায়েলের আরাদ শহর, নিহত অন্তত ৬ পর্যটকে মুখর কক্সবাজার সমুদ্র সৈকত, শত কোটি টাকার ব্যবসার প্রত্যাশা পরিবহনব্যবস্থা নিরাপদ করতে জরুরি ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন শিশুসহ ৩৩ বাংলাদেশি নারী-পুরুষ পাইকগাছায় ঈদের প্রধান আকর্ষণ বোয়ালিয়া ব্রিজ; দর্শনার্থীদের উপচে পড়া ভিড় বেনাপোলে জাতীয় দলের তারকাদের নিয়ে প্রীতি ফুটবল ও ক্রিকেট ম্যাচ আজ ‘দাম্ভিক’ ইসরায়েল-আমেরিকাকে মাটিতে টেনে নামাচ্ছে ইরান ইরানকে মস্কোর ‘বিশ্বস্ত বন্ধু’ বলে পাশে থাকার অঙ্গীকার পুতিনের

বেনাপোল সীমান্তে দেশী পিস্তল ৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি

  • প্রকাশিত: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৯০ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি :: যশোরের বেনাপোল পোর্ট থানার সাদীপুর সীমান্তে অভিযান চালিয়ে একটি দেশী পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বেনাপোল চেকপোস্ট আইসিপি বিজিবি ক্যাম্পের সদস্যরা শনিবার (২৮ সেপ্টেম্বর) রাতে পরিত্যক্ত অবস্থায় এ পিস্তল ও গুলি উদ্ধার করে। আজ রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেসনোটের মাধ্যমে বিজিবি গণমাধ্যম কর্মীদের জানানো হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী পিএসসি জানান, গোপন সংবাদে জানা যায়, অস্ত্র ব্যবসায়ীরা সাদিপুর মাঠপাড়া নামক স্থানে অস্ত্র কেনাবেচা করছে। এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার মোঃ ফরিদ উদ্দিনের নেতৃত্বে বিজিবি‘র একটি দল সেখানে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে অস্ত্র ব্যবসায়ীরা পালিয়ে যায়। উদ্ধারকৃত অস্ত্র ও তিন রাউন্ড গুলি বেনাপোল পোর্ট থানায় মামলা দায়েরের মাধ্যমে জমা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট