রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
সুন্দরবনে মাছ ধরার প্রস্তুতি; পাইকগাছার জেলে পল্লীতে বোট নির্মাণের ধুম মোংলা উচ্চ বালিকা বিদ্যালয়ে পরিবেশ সুরক্ষা বিষয়ক কর্মসূচি পালন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে পাইকগাছায় টিকাদান কেন্দ্র পরিদর্শনে স্বাস্থ্য কর্মকর্তা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে হারিয়ে যাচ্ছে বাঁশ ও বেতের ঐতিহ্যবাহী হস্তশিল্প, দখলে প্লাস্টিকের সামগ্রী টেকনাফে ৪০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদককারবারি আটক এমবাপ্পের সামনে এখন শুধুই মেসি বাংলাদেশ ও চীন অর্থনৈতিক করিডোর বিবেচনায় রয়েছে-পররাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়া-চীন সফরের সাফল্য দেশের মানুষের অর্জন-সংসদে প্রধানমন্ত্রী মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী পাইকগাছায় মৎস্যচাষিদের মাঝে মাছ চাষের উপকরণ ও ফলজ গাছের চারা বিতরণ

বেনাপোল সীমান্তে দেশী পিস্তল ৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি

  • প্রকাশিত: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩১৩ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি :: যশোরের বেনাপোল পোর্ট থানার সাদীপুর সীমান্তে অভিযান চালিয়ে একটি দেশী পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বেনাপোল চেকপোস্ট আইসিপি বিজিবি ক্যাম্পের সদস্যরা শনিবার (২৮ সেপ্টেম্বর) রাতে পরিত্যক্ত অবস্থায় এ পিস্তল ও গুলি উদ্ধার করে। আজ রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেসনোটের মাধ্যমে বিজিবি গণমাধ্যম কর্মীদের জানানো হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী পিএসসি জানান, গোপন সংবাদে জানা যায়, অস্ত্র ব্যবসায়ীরা সাদিপুর মাঠপাড়া নামক স্থানে অস্ত্র কেনাবেচা করছে। এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার মোঃ ফরিদ উদ্দিনের নেতৃত্বে বিজিবি‘র একটি দল সেখানে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে অস্ত্র ব্যবসায়ীরা পালিয়ে যায়। উদ্ধারকৃত অস্ত্র ও তিন রাউন্ড গুলি বেনাপোল পোর্ট থানায় মামলা দায়েরের মাধ্যমে জমা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews