রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
খুলনায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ মাদককারবারি আটক সুন্দরবনে মাছ ধরার প্রস্তুতি; পাইকগাছার জেলে পল্লীতে বোট নির্মাণের ধুম মোংলা উচ্চ বালিকা বিদ্যালয়ে পরিবেশ সুরক্ষা বিষয়ক কর্মসূচি পালন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে পাইকগাছায় টিকাদান কেন্দ্র পরিদর্শনে স্বাস্থ্য কর্মকর্তা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে হারিয়ে যাচ্ছে বাঁশ ও বেতের ঐতিহ্যবাহী হস্তশিল্প, দখলে প্লাস্টিকের সামগ্রী টেকনাফে ৪০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদককারবারি আটক এমবাপ্পের সামনে এখন শুধুই মেসি বাংলাদেশ ও চীন অর্থনৈতিক করিডোর বিবেচনায় রয়েছে-পররাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়া-চীন সফরের সাফল্য দেশের মানুষের অর্জন-সংসদে প্রধানমন্ত্রী

টেকনাফে ৪০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদককারবারি আটক

  • প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

মনির হোসেন:: মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযানের অংশ হিসেবে টেকনাফের কেরুনতলীতে ৪০ হাজার পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

রবিবার (২৮ জুন) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, কক্সবাজারের টেকনাফ থানাধীন কেরুনতলী কালভার্ট সংলগ্ন এলাকায় ২৮ জুন রবিবার রাত ১ টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন ওই এলাকায় সন্দেহজনক একটি মিনি পিকআপে তল্লাশি চালিয়ে তেলের ট্যাংকের ভিতরে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় প্রায় ২ কোটি টাকা মূল্যের ৪০ হাজার পিস ইয়াবা ও মাদক পাচার কাজে ব্যবহৃত পিকআপসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়। জব্দকৃত ইয়াবা, পিকআপ ও আটককৃত মাদক কারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews