বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
দাকোপে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ মাদককারবারি আটক মোংলায় ২২১ গরীব রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিলো কোস্টগার্ড পাইকগাছায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা বাগেরহাটে ২ কেজি গাঁজা ও ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পাইকগাছার বাদুড়িয়ার পুকুরে শোলের সমারোহ; বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি নকআউট থেকে ফাইনালের সমীকরণ, সবকিছুই যেন আর্জেন্টিনার পক্ষে! ইরানের তহবিল মুক্ত করছে যুক্তরাষ্ট্র, হরমুজ প্রণালী সচল করার আভাস প্রধানমন্ত্রী তারেক রহমানকে এবার সুইজারল্যান্ড সফরের আমন্ত্রণ

দাকোপে ঘূর্নিঝড় ‘দানা’ মোকাবেলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ২০৬ বার পড়া হয়েছে

দাকোপ প্রতিনিধি:: দাকোপে ঘূর্নিঝড় ‘দানা’ ক্ষয়-ক্ষতি মোকাবেলায় জরুরী প্রস্তুতি মূলক সভা উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে বুধবার (২৩ অক্টোবর) বিকাল ৪ টায় অনুষ্ঠিত হয়েছে। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেন এর সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদেরের পরিচালনায় জরুরী সভায় ঘূর্নিঝড় ‘দানার’ বিষয়ে দিকনির্দেশনা মূলক আলোচনা করেন।
এ সময় বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যুবায়ের জাহাঙ্গীর, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্গিম হালদার, কৃষি কর্মকর্তা মোঃ সফিকুল ইসলাম, মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম, স্বাস্থ্য কমপ্লেক্স এর ডাঃ হুমায়ন কবীর নয়ন, উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন, অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম, মহিলা বিষয় কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুমন্ত পোদ্দার, চালনা খাদ্য গুদাম এর ভারপ্রাপ্ত কর্মকর্তা দিবাকর দেবনাথ, ঘূর্নিঝড় দুর্যোগ এর সহকারী পরিচালক আলমগীর হোসেন, দাকোপ ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, পানখালী ইউপি চেয়ারম্যান সাব্বির আহম্মেদ, সুতারখালী ইউপি চেয়ারম্যান মাসুম আলী ফকির, পৌর নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের ষ্টেশন কর্মকর্তা গোপাল দত্ত, মাধ্যমিকের একাডেমিক সুপার ভাইজার জুম্মত আলী, প্রেস ক্লাবের সভাপতি গোবিন্দ বিশ্বাস, সাধারন সম্পাদক জি.এম রেজা, সিপিপির উপজেলা টিম লেডার দেবাশীষ ঢালী, উপজেলায় দুর্যোগের উপর কর্মরত সকল এন.জি.ও প্রতিনিধিবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews