মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
সর্বশেষ :
নকআউট থেকে ফাইনালের সমীকরণ, সবকিছুই যেন আর্জেন্টিনার পক্ষে! ইরানের তহবিল মুক্ত করছে যুক্তরাষ্ট্র, হরমুজ প্রণালী সচল করার আভাস প্রধানমন্ত্রী তারেক রহমানকে এবার সুইজারল্যান্ড সফরের আমন্ত্রণ আনোয়ার ইব্রাহিম ও তার স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী আ’লীগের অপতৎপরতা ঠেকাতে চিতলমারী বিএনপি’র ৪টি সংগঠনের মিছিল পাইকগাছায় ‘নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের’ বিরুদ্ধে বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে অংশীজনদের সঙ্গে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়লগ পরিবেশ রক্ষায় ‘সবুজ মোংলা সমৃদ্ধ উপকূল’ সংগঠনের কমিটি গঠন চট্টগ্রামে ভেজাল লুব অয়েল ও কাঁচামাল জব্দ করেছে কোস্টগার্ড পাইকগাছায় মহিলাদের মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নকআউট থেকে ফাইনালের সমীকরণ, সবকিছুই যেন আর্জেন্টিনার পক্ষে!

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক:: গ্রুপ পর্বের বাধা পেরিয়ে চ্যাম্পিয়ন হিসেবে ইতোমধ্যেই বিশ্বকাপের নকআউট পর্ব বা রাউন্ড অব ৩২ নিশ্চিত করেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল স্কালোনির দলের শেষ ৩২-এর প্রতিপক্ষ কে হচ্ছে, তা নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, ‘জে’ গ্রুপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মুখোমুখি হবে ‘এইচ’ গ্রুপের রানার্সআপ দলের।

বর্তমানে ‘এইচ’ গ্রুপে দুই ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে স্পেন, সমান ২ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে দ্বিতীয় ও তৃতীয় স্থানে উরুগুয়ে ও কেপ ভার্দে এবং ১ পয়েন্ট নিয়ে তলানিতে সৌদি আরব।

যদি উরুগুয়ে তাদের শেষ ম্যাচে স্পেনের কাছে হারে, তবে গোল ব্যবধান ও অন্য ম্যাচের ফলের ওপর ভিত্তি করে কেপ ভার্দে কিংবা সৌদি আরবকে নকআউটের শেষ-৩২ রাউন্ডে পেতে পারে আর্জেন্টিনা।

রাউন্ড অব ৩২-এর বাধা পার হতে পারলে স্কালোনির দল শেষ ১৬-তে মুখোমুখি হতে পারে প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, ইরান বা বেলজিয়ামের মতো দলের।

কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার সামনে পড়তে পারে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল (যদি তারা কলম্বিয়াকে টপকে গ্রুপ সেরা হয়) অথবা সুইজারল্যান্ড ও কানাডার মধ্যকার যেকোনো এক দল।

আসল রোমাঞ্চ লুকিয়ে আছে সেমিফাইনালে, যেখানে আর্জেন্টিনা যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে এগিয়ে যায়, তবে শেষ চারে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল কিংবা শক্তিশালী ইংল্যান্ড।

ব্র্যাকেটের বর্তমান কাঠামো অনুযায়ী, আর্জেন্টিনা যদি টেবিলের শীর্ষস্থান ধরে রেখে ফাইনালে ওঠে, তবে মেগা ফাইনালের আগে ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস কিংবা স্পেনের (যদি তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়) মুখোমুখি হতে হবে না মেসিদের।
এই পরাশক্তি দলগুলোর সঙ্গে আর্জেন্টিনার দেখা হওয়ার একমাত্র সম্ভাবনা কেবল স্বপ্নের ফাইনালে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews