মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
যুক্তরাষ্ট্রের এফ-১৫ যুদ্ধবিমান গুঁড়িয়ে দিয়েছে ইরান দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক খাদ্য নিরাপত্তা নিশ্চিতে এক বৈপ্লবিক দিগন্ত স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি পাইকগাছার অবৈধ বাঁধ-নেট-পাটা উচ্ছেদ: স্বাভাবিক হলো পানি প্রবাহ ‘নতুন বাংলাদেশ গড়তে আপনাদের দুয়ারে এসেছি’- হাসনাত আব্দুল্লাহ খুলনায় ভূমি ব্যবহার, আবাসন ও উম্মুক্ত স্থান বিষয়ক পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ খুলনায় রেস্পনসিভ গ্রান্ট বাংলাদেশ শীর্ষক প্রকল্পের উদ্বোধন পাইকগাছায় স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা: ছাতা বিতরণ

বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

  • প্রকাশিত: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ২০৬ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক:: শনিবার দিনভর রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কংগ্রেস ও নির্বাচন। টানা ১৬ বছর ধরে বাফুফের সভাপতির দায়িত্ব পালন করা কাজী মো. সালাউদ্দিন এবার অংশ নেননি ভোটে।

‘আমি আর নির্বাচন করবো না’ গত ১৪ সেপ্টেম্বর কাজী মো. সালাউদ্দিনের এমন ঘোষণার পরই নিশ্চিত হয়ে যায় নতুন সভাপতি পেতে যাচ্ছে দেশের ফুটবল। এতদিন ভোট ঘিরে ছিল সেই কৌতূহল।

বাফুফের সাবেক সহ-সভাপতি তাবিথ আউয়াল যে নতুন সভাপতি হচ্ছেন, তা ছিল সময়ের ব্যাপার মাত্র। তার প্রতিদ্বন্দ্বী দিনাজপুরের এ এফ এম মিজানুর রহমান চৌধুরী কোনো লড়াই করতে পারবেন না সেটা ধরেই নেওয়া হয়েছিল।

অবশেষে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট হওয়ার পর ফলাফল প্রকাশ করে বাফুফের নির্বাচন কমিশন। তাবিথ আউয়াল ১২৩-৫ ভোটে মিজানুর রহমান চৌধুরীকে হারিয়ে নির্বাচিত হয়েছেন বাফুফের নতুন সভাপতি। ১৩৩ ভোটারের মধ্যে ১২৮ জন ভোট দিয়েছেন।

তাবিথ আউয়াল সভাপতি হওয়ার পরই হলো বাফুফেতে কাজী মো. সালাউদ্দিন যুগের অবসান। ২০০৮ সালে প্রথমবারের মতো বাফুফে সভাপতি নির্বাচিত হয়েছিলেন সাবেক এই তারকা ফুটবলার। এরপর ২০১২, ২০১৬ ও ২০২০ সালে তিনি বাফুফে সভাপতি নির্বাচিত হন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews