রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
যে কারণে সৌদি প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শুনিয়েছে ইরান অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি ক্রীড়াবান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই-খুলনায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী চিতলমারীতে ১১ দলের বিক্ষোভ মিছিল ও পথসভা মন্ত্রিপরিষদ সচিবের খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বেনাপোলে ১১ দলীয় জোটের গনমিছিল পাইকগাছায় মৎস্য বিভাগের অভিযান অব্যাহত: অবৈধ জাল ধ্বংস ও জরিমানা দালালমুক্ত ভূমি অফিস ও গতিশীল পৌরসভা: এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন, এসিল্যান্ড হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব

খুলনায় ডেঙ্গু মোকাবেলায় কিশোর-কিশোরীদের ভূমিকা শীর্ষক বেতার সংলাপ অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ১৫২ বার পড়া হয়েছে
Exif_JPEG_420

নিজস্ব প্রতিনিধি::খুলনা মহানগরীর ইসলামাবাদ কলেজিয়েট স্কুল মিলনায়তনে ইউনিসেফ-এর সহযোগিতায় ‘ডেঙ্গু মোকাবেলায় কিশোর-কিশোরীদের ভূমিকা’ শীর্ষক বেতার সংলাপ অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ বেতার সংলাপে প্রধান অতিথি ছিলেন।
সংলাপে প্রশ্নোত্তর পর্বে বিভাগীয় কমিশনার ডেঙ্গু মোকাবেলায় শিক্ষার্থীদের বিশেষ ভূমিকার কথা উল্লেখ করে বলেন, এডিস মশার বংশ বিস্তাররোধে সবাইকে চারপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার ব্যাপারে দায়িত্বশীল হতে হবে। তিনি নগরীর জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশনের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।
বাংলাদেশ বেতারের খুলনা কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ ফরিদ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত বেতার সংলাপে স্বাস্থ্য দপ্তরের বিভাগীয় পরিচালক ডা. মোঃ মনজুরুল মুরশিদ, খুলনা সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার, ইউনিসেফ , খুলনা’র চিফ অব ফিল্ড অফিস মোঃ কাউসার হোসেন এবং ইসলামাবাদ কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ মোঃ ইমরুল কায়েস প্যানেল আলোচক ছিলেন ।
বাংলদেশ বেতারের খুলনা কেন্দ্রের উপ আঞ্চলিক পরিচালক মোঃ রোকনুজ্জামান বেতার সংলাপে স্বাগত বক্তৃতা করেন। ডেঙ্গু মোকাবেলায় কিশোর-কিশোরীদের ভূমিকা নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন সহকারী পরিচালক মোঃ মামুন আকতার। বেতার সংলাপে ইসলামাবাদ কলেজিয়েট স্কুলের ৫০ শিক্ষার্থী অংশ নেয়।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews