রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
যে কারণে সৌদি প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শুনিয়েছে ইরান অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি ক্রীড়াবান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই-খুলনায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী চিতলমারীতে ১১ দলের বিক্ষোভ মিছিল ও পথসভা মন্ত্রিপরিষদ সচিবের খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বেনাপোলে ১১ দলীয় জোটের গনমিছিল পাইকগাছায় মৎস্য বিভাগের অভিযান অব্যাহত: অবৈধ জাল ধ্বংস ও জরিমানা দালালমুক্ত ভূমি অফিস ও গতিশীল পৌরসভা: এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন, এসিল্যান্ড হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব

পল্টন ট্রাজেডী স্মরণে দাকোপে জামায়াতের সমাবেশ

  • প্রকাশিত: শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ২৫১ বার পড়া হয়েছে

দাকোপ প্রতিনিধি:: ২৮ অক্টোবর ২০০৬ সালের শহীদদের শাহাদাত বার্ষিকী এবং ঐতিহাসিক পল্টন ট্রাজেডী উপলক্ষ্যে দাকোপে জামায়াতে ইসলামী বাংলাদেশের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল ৩ টায় উপজেলা হেড কোয়ার্টার জামে মসজিদ চত্বরে উপজেলা জামায়াতের আমির মাওলানা আবু সাইদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য স ম এনামুল হক। উপজেলা সেক্রেটারী অধ্যাপক ওয়াহেদুজ্জামানের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক আঃ রব, অধ্যাপক আব্দুল্লাহ, বটিয়াঘাটা উপজেলা আমির শেখ আবু ইউসুফ। আলোচনা করেন দাকোপ উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারী মোঃ জাহিদুল ইসলাম, সাংগঠনিক সেক্রেটারী আলহাজ্ব জি এম ইমদাদুল হক, প্রচার সেক্রেটারী মোঃ বিল্লাল হোসেন, চালনা পৌরসভা সভাপতি মাওলানা আখতারুজ্জামান, জামায়াতনেতা আল আমিন হোসেন, হাফেজ মিনারুল ইসলাম, জি এম আজিজুল হক, আবুল হাসান, হাফেজ শাখাওয়াত হোসেন, মাওলানা জাকারিয়া হোসেন, আঃ রহিম, আজগার হোসেন, মোঃ সোহেল হোসেন, মাওলানা মাহমুদুল ইসলাম, রাসেল ফকির, এবাদুল ইসলাম, এনায়েত হোসেন, জহিরুল ইসলাম, হাফেজ নজরুল ইসলাম, শরিফুল ইসলাম, ইসলামী ছাত্র শিবিরনেতা ইয়াসিন আরাফাত, মেহেদী হাসান প্রমুখ। সভা শেষে সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews