রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
যে কারণে সৌদি প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শুনিয়েছে ইরান অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি ক্রীড়াবান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই-খুলনায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী চিতলমারীতে ১১ দলের বিক্ষোভ মিছিল ও পথসভা মন্ত্রিপরিষদ সচিবের খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বেনাপোলে ১১ দলীয় জোটের গনমিছিল পাইকগাছায় মৎস্য বিভাগের অভিযান অব্যাহত: অবৈধ জাল ধ্বংস ও জরিমানা দালালমুক্ত ভূমি অফিস ও গতিশীল পৌরসভা: এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন, এসিল্যান্ড হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব

বেনাপোল স্থলবন্দরে মানুষদের সাথে ভোক্তা অধিকারের মতবিনিময় অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১৩৯ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: বেনাপোলে বিভিন্ন শ্রেনি পেশার মানুষদের সাথে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আলোকে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে বেনাপোল “পৌর বিয়ে বাড়ি’ কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে জাতীয় ভোক্তা অধিকারের মহাপরিচালক (গ্রেড-১) মুহাম্মদ আলীম আক্তার খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোক্তা অধিকারের পরিচালক ফকির মোহাম্মদ মুনাওয়ার হোসেন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী সাজিব নাজির, শার্শা উপজেলা ভোক্তা অধিকার সংরক্ষণের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ভূমি কর্মকর্তা নুসরাত ইয়াসিন, বিএনপি নেতা খায়রুজ্জামান মধু, জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান সহ আরও অনেকে। উপস্থিত বক্তাগন বেনাপোল বন্দরে যানজট নিরসন, দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে ভোক্তা অধিদপ্তরের চলমান কার্যক্রমকে আরও দায়িত্বশীল ভুমিকা পালন করার আহবান জানান।

পরিচালক ফকির মোহাম্মদ মুনাওয়ার হোসেন তাঁর বক্তব্যে বলেন, আমদানিকৃত নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানিতে কাষ্টমস বা বন্দর কর্তৃপক্ষ কোন রকম হয়রানি করলে ছাড় দেয়া হবেনা।

ভোক্তার অধিকার সম্পর্কে সচেতন করতে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে প্রেসক্লাব বেনাপোলের সাধারণ সম্পাদক বকুল ও বক্তব্য রাখেন।

মতবিনিময় সভায় বক্তারা জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দেশব্যাপী এ কার্যক্রমে ব্যবসায়ী ও ক্রেতাদের মাঝে ইতিবাচক পরিবর্তন এসেছে। এ পরিবর্তনের ধারা সর্বত্র ছড়িয়ে দিতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণের কোনো বিকল্প নেই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews