রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
যে কারণে সৌদি প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শুনিয়েছে ইরান অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি ক্রীড়াবান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই-খুলনায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী চিতলমারীতে ১১ দলের বিক্ষোভ মিছিল ও পথসভা মন্ত্রিপরিষদ সচিবের খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বেনাপোলে ১১ দলীয় জোটের গনমিছিল পাইকগাছায় মৎস্য বিভাগের অভিযান অব্যাহত: অবৈধ জাল ধ্বংস ও জরিমানা দালালমুক্ত ভূমি অফিস ও গতিশীল পৌরসভা: এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন, এসিল্যান্ড হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব

বাগেরহাটে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা

  • প্রকাশিত: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ১৫৫ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি :: ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাগেরহাটে জেলা যুবদলের বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত। রবিবার (১০ নভেম্বর) বিকালে বাগেরহাট জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মোঃ সুজোন মোল্লার নেতৃত্বে অনুষ্ঠিত র‌্যালিটি শহরের নরমসজিদের মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের স্বাধীনতা উদ্যানে জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় যোগদান করেন। আরোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেশোনা বিষয়ক সম্পাদক মোঃ শামিমুর রহমান শামিম। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম।
সমাবেশে বিএনপির অন্যান্য নেতাদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান, শেখ ওয়াহিদুজ্জামান দিপু. জেলা বিএনপির সমন্বয়ক ও সাবেক সভাপতি এম এ সালাম, জেলা বিএনপির সদস্য সচিব মোজাফ্ফর রহমান আলম, যুগ্ম আহবায়ক শেখ কামরুল ইসলাম গোরা, শেখ শমশের আলী মোহন, অধ্যাপক হাদিউজ্জামান হিরো, শেখ শাহেদ আলী রবি, প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা দাবি বাস্তবায়নে সকল শ্রেণীর মানুষকে সম্পৃক্ত করতে হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে কোনো সভা-সমাবেশ করতে দেয়া হয়নি। মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেয়া হয়েছিল। এখন বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছে। তবে এই অন্তর্র্বতীকালীন সরকার বেশিদিন ক্ষমতা আঁকড়ে রাখার চেষ্টা করলে তার ফল ভালো হবে না। অবিলম্বে সংসদ নির্বাচনের তারিখ ষোঘসার দাবি জানান বক্তারা।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews