1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয়-প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর জন্য প্রস্তুত করা হয়েছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা নগরীর বিভিন্ন সেকেন্ডারী ট্রান্সফার স্টেশন (এসটিএস) সরেজমিন পরিদর্শন করেন-নজরুল ইসলাম মঞ্জু। পাইকগাছায় অনুমোদনবিহীন ক্লিনিকে অভিযান; জরিমানা ও কারাদণ্ড খালগুলো দখলমুক্ত হলে ডুমুরিয়া অঞ্চলের জলাবদ্ধতা দূর হবে -জাতীয় সংসদের হুইপ সুন্দরবনের দস্যু নানা বাহিনীর কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার সৌদি আরবে ঈদ কবে হতে পারে জানা গেল বিজেপিপন্থী আরএসএস-এর ওপর মার্কিন কমিশনের নিষেধাজ্ঞার সুপারিশ ইরান-ইসরায়েল যুদ্ধ,১৭ দিনে ১৫ ইসরায়েলি নিহত, আহতের সংখ্যা ৯০০ ছাড়াল দেশে চালু হতে পারে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’

খুলনায় ভোক্তা-অধিকারের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা অর্থদন্ড

  • প্রকাশিত: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ১৬৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: খুলনায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (১১ নভেম্বর) নগরীর বয়রা বাজারে এই অভিযান পরিচালনা করে সংস্থাটি। অভিযানে ৫ টি প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়। খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিম এ অভিযানের নেতৃত্বে দেন।
অভিযানে আর, কে মেডিকেল হলকে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করা ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ৪ হাজার টাকা, সন্ধানী মেডিকেল হলকে মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ৫ হাজার টাকা এবং একই অপরাধে মেসার্স সাজু ফার্মেসীকে ৫ হাজার ৫০০ টাকা এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে মোল্লা স্টোরকে ২ হাজার টাকা এবং মিন্টুর দোকানকে ৫০০টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগী কার্যালয়ের সহকারী পরিচালক শরীফা সুলতানা, খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব, ক্যাব সদস্য জেড এন সুমন।
অভিযানে, সরকার নির্ধারিত মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং কেউ নির্ধারিত মূল্যের থেকে বেশি মূল্য নিলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দেওয়া হয়।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট